প্রেমের পথের অমৃত বাণী “আল্লাহর ব্যাপারে কোন দ্বৈতবাদ নেই । এ উপস্থিতিতে “আমি”, “আমরা” এবং “তুমি” ইত্যাদির অস্তিত্ব নেই। “আমি', এবং “তুমি', আমরা" এবং “তিনি' সবই একাকার হয়ে যায় ... কারণ একত্রে মধ্যে কোন আলাদা পরিচিতির স্থান নেই, সন্ধান, রাস্তা এবং সন্ধানী একাকার হয়ে যায়” [হযরত মুহাম্মাদ শাবিস্তারী রাহমাতুল্লাহি আলাইহি] । “যারা এককতের স্বাধ পেয়েছে তাদের কিছুই নাই শুধুমাত্র অভ্যন্তরীণ চোখ (কাশফ) এবং এশী বাতি ছাড়া- তাদেরকে “নিদর্শন” ও “সারণী” হিসাবে সরবরাহ করা হয়েছে” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “সবকিছু থেকে বঞ্চিত থাকার চেয়ে অধিক উত্তম জিনিস কোন মানুষের থাকতে পারে না- তার না আছে বৈরাগ্য, না কোন বাদ-মতবাদ । যখন সে “সবকিছু থেকে মুক্ত' তখন সে “সবকিছুর সঙ্গে” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি] । “সত্যিকার সুফি ইহজগৎ কিংবা পরজগৎ নিয়ে ব্যস্ত নয়: সে কোন কিছু নিয়েই ভাবে না- একমাত্র তার প্রতিপালক ছাড়া । যেহেতু সে নিজ ক্ষেত্রে সম্পূর্ণরূপে “মৃত্যুবরণ” করেছে, তাই সে সম্পূর্ণরূপে ফানা হয়ে গেছে আল্লাহর এককত্রে মাঝে” [হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি] । “এটা বলা হয়ে থাকে যে, আধ্যাত্মিক ফকিরীর অর্থ দুনিয়া ও আখিরাতে কালো পরিচ্ছদ পরা। এই প্রবাদ দ্বারা এটাই বুঝানো হচ্ছে যে, সাধক আল্লাহর ধ্যানে এতোই নিমগ্ন যে, সে তার নিজের অস্তিত্ থেকে সম্পূর্ণরূপে মুক্ত; না অভ্যন্তরীণভাবে না বাহ্যিকভাবে- না এই জগতে কিংবা পরজগতে; সে তার মৌলিক অপরিহার্য নিঃস্বতায় ফিরে যায় এবং এটাই হলো ফকিরী- সত্যিকার অর্থে । এরপার্থে যখন ফকিরীর স্তর সম্পূর্ণরূপে অর্জিত হয়ে যায় তখনই সাধক বলতে পারে- আল্লাহ ছাড়া আর কিছু নাই .... ” [হযরত মুহাম্মদ ইবনে ইয়াহইয়া লাহিযী রাহমাতুল্লাহি আলাইহি]। ১১১
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।