Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী আর উদ্ধৃত করার প্রয়োজন বোধ করছি না। আমরা আল্লাহর দরবারে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। “আল্লাহর একতে ফানা হওয়ার অর্থ সবকিছু আলাদা হওয়া এবং সবকিছু থেকে আলাদা হওয়ার মানে হলো আল্লাহর সঙ্গে ফানা হওয়া” [হযরত আবুল হাসান নূরী রাহমাতুল্লাহি আলাইহি] । নিকট দিয়ে একদা এক যুবক হেঁটে যাচ্ছিলো । সে হযরত শায়খকে উদ্দেশ্য করে বললো, “হে আবু বকর! আমাকে আমার মধ্য থেকে আলাদা করুন এবং আমাকে আমার মধ্য থেকে অনুপস্থিত করুন- এরপর আমাকে আমার নিকট ফেরৎ দিন। সুতরাং আমি হয়ে যাবো “তিনি' এবং “তিনি' হয়ে যাবেন “আমি', এবং “আমি' হবো “আমি' ও “তিনি' হবেন “তিনি'!” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । “যে কেউ সূর্যের দিকে তাকিয়ে থাকার পর নিজের দিকে তাকিয়েছে, সে কিছুই দেখতে পায় না- শুধুমাত্র সূর্যের আলোকরশ্মি ছাড়া এবং চিৎকার দিয়ে বলে, “আমি-ই তো সূর্য!” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রভুর নূরের তাজাল্লির প্রতি ক্ষণকাল তাকিয়ে থাকার পর যেদিকেই তাকাই শুধু এই তাজাল্লি ছাড়া আর কিছুই দৃষ্টিতে পড়ে না- এমনকি নিজের মাঝেও সেই তাজাল্লি!” [বক্তা অজানা] “যে কেউ বলে, সে প্রভুর মর্যাদা লাভ করেছে, সে তা লাভ করে নি, কিন্তু যে কেউ বলে, তাকে প্রভুর নিকট নিয়ে যাওয়া হয়েছে- সে-ই সত্যিকার অর্থে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছে” [হযরত আবুল হাসান আলী খারাক্ানী রাহমাতুল্নাহি আলাইহি] । ১১০

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।