প্রেমের পথের অমৃত বাণী দ্রঃ এখানে ভুল বুঝার কোন জো নেই। শায়খ বায়িজিদ বিস্তামী ফানাফিল্নাহর সর্বোচ্চ স্তরে পৌঁছে উক্ত বাক্যদ্বয় উচ্চারণ করেছিলেন, যা ছিলো তার মুখে উচ্চারিত প্রভুর নিজের কথা । “আমার জুববার নীচে শুধুমাত্র আল্লাহ তা'আলা!” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুন্নাহি আলাইহি]। দ্রঃ এখানেও কোন ভুলবুঝাবুঝির স্থান নেই। তরীকতের এই মহান শায়খও ফানাফিল্লাহর উচ্চতর স্তরে উপনীত হয়ে “প্রভুর কথা নিজের মুখ দিয়ে উচ্চারণ করেছেন মাত্র । তবে অনেক বাহ্যিক আলিম বায়িজিদ বিস্তামীর বাক্য (উপরে উদ্ধৃত) এবং আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক উচ্চারিত এই বাক্যের মর্ম না বুঝে তাদেরকে “জিন্দীক' ইত্যাদি বলে গালি দিয়েছেন। অবশ্য পরবর্তীতে তাসাওউফের স্বরূপ অনেকটা জানাজানি হওয়ার পর আর এ ব্যাপারে কোন উচ্চবাক্য কেউ করেন নি। তবে একদল “আধ্যাত্মিকতা- বিরোধী" অতি-বাহ্যিক মুসলিম আলিম এখনও বিদ্যমান আছেন যারা সময় ব্যাপারে আর কিছু বলবো না শুধু এটুকু ছাড়া- “এদের মতো শুকনো হৃদয়ের অধিকারীদের অস্তিত্ব জগতে থাকার কারণেই সুফিতন্ত্ের অনেক গোপন রহস্য প্রকাশ করা পরবর্তী শায়খগণ নিষিদ্ধ ঘোষণা করেছেন । আজকালকার ব্যাপারে এ কথাটিও আমাদের জানা থাকা দরকার যে, আগের যুগের এসব মহাত্ন সুফিরা আধ্যাত্মিক জগতের যেসব উচ্চতর মান্খীমে আরোহণ করতে সক্ষম হয়েছিলেন অনুরূপ স্তরে আধুনিক যুগে খুব অল্প ব্যক্তিই পৌঁছতে পেরেছেন। সুতরাং আজকের যুগে তরীকতের রাস্তার অবস্থার “গোপন রহস্যের" বাক্য মুখ থেকে বের হওয়ার মতো যোগ্যতাই বা ক'জনের আছে? আর থাকলেও তারা আত্মগোপন করে আছেন। এখানে আরোও বলে রাখি হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি যে “আনাল হাকৃ' বলে ফীসির কাষ্ঠে ঝুলে প্রাণ দিয়েছিলেন- তাও ছিলো একই ধরনের কথন যা স্বয়ং আল্লাহর উক্তি তার মুখ দিয়ে বেরিয়েছিল । আমরা এই গ্রন্থে তার এই উক্তি ১০৯
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।