Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ 139
📝 Text 📖 PDF

সুফি সুফিতত্্ব মানে আকারহীন মহাসত্য অনুভবের রাস্তা। আর যারা এই রাস্তায় ভ্রমণ করেন তারাই সুফি। সুফির আকাজ্া আকারহীন ও বিস্তৃতিহীন হয়ে যাওয়া। এরূপ না হলে নিজেকে আল্লাহর মধ্যে আল্লাহর জন্যে ফানা হওয়া সম্ভব নয়। তখন শুধু তিনি থাকবেন আর কেউ নয়। এই আকাঙ্কা পূরণের একমাত্র রাস্তা হলো ইশৃক। কিন্ত ইশকের রাস্তায় ভ্রমণকারীর মধ্যে কিছু গুণাগুণ থাকতে হবে। “সুফি তারা যারা অন্য সবকিছু থেকে আল্লাহকে অধিক ভালোবাসেন । সুতরাং আল্লাহও তার সৃষ্ট সবকিছু থেকে তাদেরকে ভালোবাসেন” [হযরত যুননুন মিশরী রাহমাতুন্রাহি আলাইহি] । “শুরু থেকে যে একমাত্র মহাসত্য আল্লাহ পর্যন্ত পৌঁছতে ইচ্ছুক সেই সুফি। তার কাজিক্ষিত মাকামে না পৌঁছা পর্যন্ত সে থামে না, সে কারো কোন কথায়ও তোয়াক্কা করে না। কারণ “আমি তোমার জন্যে ছুটে চলছি ভূতলে ও মহাসমুন্রেঃ মরু-প্রান্তর যাই পেরিয়ে ও পাহাড়-পর্বত যাই চিরে এবং সবকিছু থেকে আমি নিজেকে ফিরিয়ে নিয়েছি শুধু তোমার সাথে আমি একা? ।” [হযরত মসনুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি]। “সুফি হতে হলে সবকিছু থেকে চিন্তামুক্ত হতে হবে এবং সর্বাপেক্ষা বড়ো চিন্তা হলো আপনকে নিয়ে চিন্তা । নিজেকে নিয়ে ব্যস্ত থাকার অর্থ হলো প্রভু থেকে দূরে থাকা। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তায় একটি মাত্র পদক্ষেপ বিদ্যমান: আপন থেকে বের হয়ে যাওয়ার পদক্ষেপ” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । “সুফি সে তার নিজ থেকে অনুপস্থিত এবং প্রভুর সাথে উপস্থিত” [হযরত আলী ইবনে উসমান হাজবিরী রাহমাতুল্লাহি আলাইহি] । ১০

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.