Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী ভালোবাসা; হে আমার পবিত্র! তুমি নিজেকে এতো বেশী প্রকাশ করেছো যে, মনে হচ্ছে আমার মধ্যে শুধু তুমিই তুমি! তুমি হৃদয়ের যেথা নও, তার সবকিছু আমি পরীক্ষা করলাম । আমি দেখতে পাইনি তাদের ও আমার মাঝে কোন বিচ্ছেদ, এবং দেখেছি শুধু তুমি আর আমার মধ্যে সামঞ্জস্যতা!” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি]। “অনন্ত জগৎ থেকে প্রেম আত্মপ্রকাশ করেছে এবং তা অনন্তকাল চলমান থাকবে । আশি হাজার পৃথিবীতে একজনও পাওয়া যায় নি, যে তা থেকে এক ফোটা প্রেম-সুধা পান করবে, অবশেষে যতক্ষণ না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। “একদা প্রভু আমাকে জাগিয়ে তুলে তার সম্মুখে দণ্ডায়মান করে বললেন, “হে বায়িজিদ! আমার মাখলুকাত তোমাকে দেখতে চায়” । আমি আবদার করলাম, “তোমার একত্র দ্বারা আমাকে অলংকৃত করো, তোমার আমিত্ের বস্ত্র আমার গায়ে পরিয়ে দাও এবং তোমার একাকীত্ের মাঝে আমাকে আরোহণ করাও- সুতরাং তোমার মাখলুকাত যখন আমাকে দেখবে তখন তারা বলতে পারবে তারা তোমাকেই দেখছে এবং শুধু তুমিই সেখানে থাকবে, আমি নয়” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি] । “একাকীত্রে স্তরে উপনীত সাধক অনুভব করে সবই তিনি, তার দ্বারাই সবকিছু এবং সবকিছু তার। অতীতে এই অবস্থাকে জানা ছিলো জনশ্র্তি হিসাবে । এখন এটা জানা হলো বাস্তব অনুভূতি দ্বারা । তারপর সাধক সম্পূর্ণরূপে অবগত হয় যে, “আমি' কিংবা “আমার' বলার কোনো অধিকার তার নেই” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি]। “মহিমা আমার জন্য! কী বিরাট আমার মর্ধাদী!” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি] । ১০৮

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।