Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

মিলন প্রেমের পথে ভ্রমণের কারণ হলো, মাশুকের সঙ্গে প্রবল মিলনাকাজক্ষা | এই বিরহেই জলে পুড়ে ছাই হয়ে যান সুফিরা । পথের অপর প্রান্তে অবশেষে হৃদয় চিরন্তন সত্য উন্মোচন করে- আশিক আর মাশুক এক । সর্বোচ্চ এই স্তরের বর্ণনা সুফি মহাত্মনদের ভাষায় এবার শ্রবণ করুন। তবে আগেই অবগত করছি, সবকিছুর অভ্যন্তরীণ অর্থ বুঝা হয়তো আমাদের মতো এখনো রাস্তার প্রাথমিক স্তরে পড়ে থাকা জনদের জন্য কঠিন হবে । কিন্তু তারপরও দেখা যাক, মহাত্সনদের প্রেমর্গীথা নিশ্চয়ই আমাদের জন্য সামান্যতম হলেও সুফল বয়ে আনবে- আর কে জানে এ থেকে সৌভাগ্যের দ্বার উন্মোচন হয়ে যেতেও পারে! “আমি সেজন যাকে আমি ভালোবাসি, এবং সেজন আমি যাকে ভালোবাসি সে আমি । আমরা দু'টি আত্মা বাস করি একটি দেহে, যদি তুমি আমায় দেখো, তুমি তাকে দেখো; এবং যদি তুমি তাকে দেখো, তুমি দেখো আমাদের উভয়কে” [হযরত মনসুর হাল্াজ রাহমাতুল্নাহি আলাইহি] । “প্রেম আসলো- এবং তা রক্তের মতো আমার চামড়ার ভেতর দিয়ে প্রবাহিত হলো, আমার শিরার মধ্য দিয়ে। এটা আমাকে আমার মধ্য থেকে শূন্য করে দিল এবং পরিপূর্ণ করলো মাশুক দ্বারা । প্রেমাস্পদ আমার দেহের প্রতিটি কোষে প্রবেশ করেছেন। আমার যা বাকী রয়ে গেছে তা শুধু নাম- বাদবাকী সবই তিনি” [হযরত জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রেমিক যখন প্রেমের মাঝে হারিয়ে যায়, তার প্রেম প্রেমাস্পদের প্রেমের সঙ্গে একাকার হয়, এবং সেখানে না আছে পাখি না আছে ডানা, এবং তার উড়া ও প্রেম প্রভুর কাছে তার জন্য প্রভুর প্রেম থেকে” [হযরত নিযামুদ্দীন কুবরা রাহমাতুন্নাহি আলাইহি]।

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।