প্রেমের পথের অমৃত বাণী দ্বিতীয়বার প্রবেশ করে দেখলাম, গৃহের প্রভুকে। তৃতীয়বার প্রবেশ করে কিছুই দেখতে পেলাম না- না গৃহকে না তার প্রভুকে।” একথা দ্বারা তিনি এই অর্থ বুঝাতে চেয়েছেন, “আমি প্রভুর মাঝে হারিয়ে গিয়েছিলাম, সুতরাং আমি কিছুই জানতে পারি নি। যদি আমি কিছু দেখতাম তাহলে প্রভুকেই দেখতাম ।” এই ব্যাখ্যার প্রমাণ পরবর্তী রহস্যময় বর্ণনা থেকে মিলে: একদা একব্যক্তি হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহির দ্বারে এসে উপস্থিত হয়ে ডাক দিলো: “হযরত বায়িজিদ ঘরে আছেন কি?” বায়িজিদ বিস্তামী জবাব দিলেন: “তুমি কার সন্ধান করছো?” সে বললো, “হযরত বায়েজিদের”। “ওহ বেচারা!” বললেন বায়িজিদ বিস্তামী, “আমি আজ দীর্ঘ ত্রিশ বৎসর [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি] । “মহাত্সনরা তরীকতের সকল স্তর অতিক্রম করে রাজকীয়তা ও সৌন্দর্যের উধ্র্বে আরোহণ করেছেন। সুতরাং তাদের না আছে গুণাবলী না আছে সচেতনতা । বায়িজিদকে জিজ্ঞেস করা হলো, “আজ সকালে আপনি কেমন আছেন?” তিনি জবাব দিলেন, “আমার না আছে প্রাতঃকাল না আছে সন্ধ্যে; এ দু'টোর অধিকারী সে-ই যে গুণাবলী দ্বারা সীমা-নির্ীত করেছে, আর আমার তো কোন গুণাবলী নেই” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি প্রেম সম্পর্কে জনিও না- প্রেমিকও নয়, আমি না আমার- না প্রেমাস্পদের” [হযরত আহমদ গাষ্যালী রাহমাতুল্লাহি আলাইহি]। “আত্মবিলুপ্তির মাঝে আছে, মানবিক অভ্যন্তরে স্বয়ং অস্তিত্রে প্রভাব হেতু, তার মধ্য থেকে সকল চেতনা বিলুপ্ত হয়ে যাওয়া- অবশিষ্ট থাকেন শুধু তিনি (আল্লাহ)। ফানা ফী ফানা বা আত্মবিলুপ্তির মধ্যে আত্মবিলুপ্তির মধ্যে আছে, এমনকি সেই অবচেতনের মধ্যে চেতনা না থাকা । সুতরাং এটা সহজ কথা ১০৫
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।