Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “আমি প্রভু থেকে প্রভুতে বিচরণ করেছি, শেষ পর্যন্ত তিনি চিৎকার দিলেন আমার মাঝে, “ওহ হে আমি!” সুতরাং আমি ফানাফিল্লাহর স্তরে উপনীত হলাম” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি]। “এক ব্যক্তি বন্ধুর দরোজায় এসে কড়া নাড়লো, “কে?”, “আমি?” বন্ধু বললেন, “চলে যাও! এই টেবিলে কাচা মাংসের স্থান নেই ।” এ ব্যক্তি চলে গেল- দীর্ঘ এক বৎসর ঘুরেফিরে কাটালো । বিরহের অনল ছাড়া মুনাফিকী ও নফসের তাড়না থেকে মুক্ত হওয়া যায় না। সে পুনরায় ফিরে এলো, সম্পূর্ণরূপে বিদগ্ধ, বন্ধুর গৃহের সামনে পায়চারি করতে লাগলো, এরপর ভদ্রভাবে কড়া নাড়লো। “কে?”, ভেতর থেকে আবার আওয়াজ এলো । “তুমি”, জবাব দিলো লোকটি । “প্রবেশ করো, এ কক্ষে দু'জনের স্থান নেই” [হযরত মাওলানা রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। একদা নিশাপুরে, হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি একটি জানাযায় অংশগ্রহণ করলেন। অনুষ্ঠানের পরিচালক নিয়মানুযায়ী হযরতের উপস্থিতি তার নাম ও সকল উপাধিসহ ঘোষণা করতে চাইলেন। কিন্তু তিনি শায়খকে দেখার পর বাকশক্তি হারিয়ে ফেললেন। হযরতের এক মুরীদকে জিজ্ঞেস করলেন: “আমরা কোন কোন উপাধিতে শায়খকে সম্বোধন করবো?” ইতোমধ্যে শায়খ আবু সাঈদ তাদের মাঝে এই গোলমাল লক্ষ্য করে বললেন, “ভেতরে যেয়ে ঘোষণা দিন: “এই কেউ-নয় এর পুত্র কেউ-নয় এর জন্য রাস্তা ছেড়ে দিন!?” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি যখন সর্বপ্রথম পবিত্র গৃহে প্রবেশ করলাম”, বললেন বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি, “আমি শুধু পবিত্র ঘরটি অবলোকন করলাম, ১০৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।