Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী ইচ্ছার উপর নির্ভরশীল” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি]। “সম্পূর্ণরূপে আল্লাহর সম্মুখে উপস্থিত থাকা হলো, সে সম্পূর্ণরূপে স্বয়ং নিজ থেকে বিস্মিত। সুতরাং এভাবে সে আল্লাহর দরবারে হাজির হয়, কিন্তু নিজ থেকে অনুপস্থিত অবস্থায়; অনুপস্থিত ও উপস্থিত একই সময়। সে এখানে যেখানে সে নয় এবং সে ওখানে নয় যেখানে সে আছে! এরপর সেখানে সে নয়, যেখানে সে সেখানে (সৃষ্টির পূর্বে)। সে স্বয়ং তার মাঝে, সে সত্যিকার অর্থে নিজের মাঝে না থাকার পর। সে স্বয়ং নিজের মধ্যে অস্তিতৃশীল এবং অস্তিত্বশীল আল্লাহর মাঝে, আল্লাহর মাঝে অস্তিত্বশীল হওয়ার পর এবং অনস্তিত্বশীল তার নিজের মাঝে! এই অবস্থা এই জন্য যে, সে আল্লাহর মত্ততার মধ্যে নিমজ্জিত হওয়ার পর তাকে নিজের মধ্যে পুনরায় পুনর্গঠন করা হয়েছে। সুতরাং সে যাতে সবকিছু তার সঠিক অবস্থানে রেখে এগুলো সঠিকভাবে অনুধাবন করতে পারে” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি] । “দীর্ঘ বাইশ বৎসর আমি হযরত তিরমিযি রাহমাতুল্লাহি আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করেছি। তার কোন বৈশিষ্ট্য ছিলো না- এবং এখন আমারও নেই। যারা জানে তারা জানবে এবং যারা বুঝে তারা বুঝবে” [হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি] । “আমি কে তুমি মনে করো? একজন মদ্যপ? একজন প্রেম-রোগা বোকা, নফসের গোলাম, ইচ্ছার প্রভাবে জ্ঞানহীন? বুঝো: আমি এসবের উর্ধ্বে আরোহণ করেছি, আমি রাজকীয়তার মাঝে প্রেমের বাদশাহ । আমার আত্মা কামাসক্তের অন্ধকার থেকে পবিত্র, আমার বিরহ নীচ আকাজ্ক্ষা থেকে বিশুদ্ধ, আমার মন লজ্জা থেকে মুক্ত। আমি আমার দেহের জনবনুল ইন্দ্রিয় বাজারকে ভেঙ্গে দিয়েছি । প্রেম আমার সত্তার নির্যাস। প্রেম আগ্তন আর আমি এর ইন্ধন, অগ্নিতে দগ্ধ । প্রেম ঘরে এসে একে অলঙ্কারিত করেছে, আমার “নিজ' তার গীত্রি বেধে চলে গেছে। তুমি কল্পনা করছো, আমাকে তুমি দেখতে পাচ্ছো, কিন্ত আমি তো আর অস্তিত্বশীল নয়: যা রয়ে গেছে তা শুধু প্রেমাস্পদ ... ” [হযরত আলাউল হাক্‌ ওয়াদীন চিশতী নিযামী রাহমাতুল্লাহি আলাইহি] । ১০৩

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।