প্রেমের পথের অমৃত বাণী “ওহ আমার প্রভু- আল্লাহ! আমি নিজেকে চাই না। আমাকে আমার মাঝ থেকে মুক্ত করো!” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুন্নাহি আলাইহি] । “আল্লাহ তা'আলা যেনো আমার নিজকে শূন্যে পরিণত করেন, সবকিছু থেকে শূন্য শুধুমাত্র তার উপস্থিতি ছাড়া” [বক্তা অজ্ঞাত] । প্রকাশহীন এবং পর্দাহীন। তারা (সুফিরা) নিজের মধ্যে নন, এবং যদি নিজের মধ্যে কখনো হয়ে থাকেন, তারা অস্তিতৃশীল প্রভুর মাঝে । তাদের কার্যাদি আল্লাহর কার্যাদি, তাদের কথা আল্লাহর কথা যা নিঃসৃত হয় তাদের জিহ্বা থেকে এবং তাদের দৃষ্টি আল্লাহর দৃষ্টি যা প্রকাশ হয় তাদের চোখের দ্বারা” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি] । “ফানা অর্থ একমাত্র আল্লাহ তা'আলা ছাড়া সবকিছু ভুলে যাওয়া” [হযরত আহমদ ফারুকী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহি]। “ওহ আমার প্রতিপালক, আল্লাহ তা'আলা! প্রত্যেকেরই কিছু আকাজক্লা আছে, কিন্তু আমি সকল আশা থেকে মুক্ত হতে চাই। এবং প্রত্যেকের একটি “আমি' আছে, কিন্তু আমি চাই “আমি' থেকে মুক্ত হতে । আমি যা চাই তাহলো “আমি হতে চাই না"!” [হযরত আবুল আব্বাস কাসিম রাহমাতুল্লাহি আলাইহি] । “সুফিতন্ত্ব নিয়ে শতাধিক আধ্যাত্মিক মাশায়িখ কথা বলছেন । প্রথম জন যা বলেছেন শেষের জন তা-ই বলেছেন। কিন্তু তাদের কথা বলার ভাষা ছিলো ভিন্ন এই যা। সবার কথার অর্থ ছিলো: “সুফিতন্্র হলো সকল কৃত্রিমতাকে দূরে ফেলে দেওয়া”। তোমার 'তোমার-পরিচিতি' এর সামনে কোনো কৃত্রিমতা যেনো না থাকে। যেই মুহূর্তে তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তুমি সাথে সাথে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । ১০১
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।