Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

ফানাফিল্লাহ ফানাফিল্লাহর অর্থ নিজকে বিলুপ্ত করা। এটাই হলো “মৃত্যুর পূর্বে মৃত্যু" । নফসকে কুরবানী করে আল্লাহ সত্তায় বিলীন হওয়ার নামই ফানাফিল্লাহ। এই মাকামে উপনীত হওয়াই হলো সুফিদের প্রাথমিক আকাজক্ষী। এই মাকাম গুরুত্পূর্ণ একটি উচ্চতর স্টেশনও বটে। হৃদয়ের গভীরে যখন প্রেমিক আকারহীন প্রেমের মধ্যে নিমজ্জিত হয় তখন সে নিজেকে হারিয়ে ফেলে । তার চেতনা তার কাছ থেকে বিদায় গ্রহণ করে। অসীম “আত্ম' সায়রে সে নিমজ্জিত হয়ে একেবারে শুন্যে পরিণত হয়- এটাই অবিমিশ্র সিদ্ধি তথা তাযকিয়ায়ে নফসের উচ্চ স্তর। এই স্তরের অভিজ্ঞতা সুফিদের কবিতা ও কথনে ফুটে ওঠেছে যার সবকিছু সবার জন্য অনুধাবন করা আদৌ সম্ভব নয় । সুতরাং আপনার নিকট যদি কোন বাক্য বিভ্রান্তিমূলক কিংবা দুর্বোধ্য বলে মনে হয় তাহলে স্বীয় শায়খের নিকট থেকে তা জেনে নিন- কিংবা তরীকতের রাস্তায় ভ্রমণ করে উচ্চতর মাকামে যিনি পৌঁছেছেন বলে নিশ্চিত আছেন তাকে জিজ্ঞেস করে মনকে খটকামুক্ত করুন। আমরা এই গ্রন্থে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত “সুফিদের প্রেমের বাণীর সংকলন করেছি । গ্রন্থের লেখকের নিকটও এক দু'টো বাক্য অস্পষ্ট রয়ে গেছে। তবে পাঠকদের কেউ তা অনুধাবন করতে পারবেন ভেবে তা এতে প্রকাশ করতে বিরত থাকি নি। “তুমি আমার মধ্যে “এটা আমি" শব্দছয় ঘুরাফেরা করছে- এটা আমাকে ভীষণ যন্ত্রণায় নিপতিত করেছে। আহ! স্বীয় অনুগ্রহে এই “এটা আমি' শব্দ দু'টো তুলে নিন আমাদের মধ্য থেকে! [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি] । “তুমি যাও! তোমার হৃদয়ের বাসস্থানকে ঝাড়ু দ্বারা পরিষ্কার করে ফেলো, একে মাশুকের বাড়ি বানাতে প্রস্তুত করো: তুমি চলে যাও- তোমার প্রস্থান হলেই তিনি প্রবেশ করবেন। তোমার অভ্যন্তর যখন “তোমা” থেকে মুক্ত হবে রাহমাতুল্লাহি আলাইহি]। ১০০

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।