ইমাম আবুল কাছেম কোশাইরী (রঃ) হযরত শেখ আবু আলী দাকাক (রঃ) হযরত শেখ আবুল কাছেম নাছিরাবাদী (রঃ) হযরত শেখ আবু বকর শিবলী (রঃ) হযরত সাইয়েদূত্ তায়েফা জুনোয়েদ বাগদাদী (রঃ) হযরত শেখ আবুল হাছান ছেরিছকতী (রঃ) হযরত শেখ মা"রুফ কারখী (রঃ) হযরত ইমাম আলী রেজা (রঃ) হযরত ইমাম মুছা কাষেম (রঃ) হযরত ইমাম জাফর সাদেক (রঃ) রায়ীছুল ফেকোহা ওয়াত্তাবেয়ীন, হযরত কাছেম এবনে মোহাম্মদ (রঃ) হযরত সালমান ফারেছী ছাহাবয়ে রসূলে খোদা (সঃ), হযরত আমিরুল মুমেণীন সাইয়েদুল মুছলেমীন আফযালুল খুলাফায়ে রাশেদীন, হযরত আবু বকর সিদ্দীক (রাঃ), জনাবে সাইয়েদুল আলাইহেওয়াসাল্লাম। এ পূর্ণ ৫৭ বৎসর তন্মধ্যে ৫১ বৎসর বাংলা ও আসামে হেদায়েত কার্য পরিচালনার পর ৭৫ বৎসর বয়সে ১২৯০ হিজরীর ২রা রবিউসসানী শুক্রবার হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী (রঃ) বাংলাদেশের রংপুর জেলা শহরে মু্সীপাড়ায় ইন্তেকাল করেন। তাহার মাজার শরাফ তথাকার মুন্সীপাড়া জামে মসজিদের মধ্যে অবস্থিত। মৃত্যুকালে তাহার বড় সাহেবজাদা কৃতৃবুল আকতাব হযরত মাওলানা শাহ হাফেজ আহম্মদ ছাহেব (রঃ)কে গদদীনশীন করিয়া যান। হযরত মাওলানা শাহ হাফেজ আহম্মদ ছাহেব (রঃ) ১২৫০ হিজরীতে জন্মগ্রহণ করেন। শরীয়ত ও তরীকত, কোরআন ও হাদিসের উচ্চ শিক্ষায় উন্নত এই কামেল বুজুর্গ অলীআল্লাহ ২৭ বৎসর যাবৎ বাংলা আসাম হেদায়েত কার্য পরিচালনার পর ১৩১৬ হিজরীর ৬ই রমজান ৬ই মাঘ ১৩০৫ বাংলা সনে বৃহস্পতিবার ঢাকা সদরঘাটে স্বীয় বজরা/বোটে ইন্তেকাল করেন। ঢাকা মহানগরীর চকবাজার জামে মসজিদের দক্ষিণ পার্খে তাহার মাজার শরীফ অবস্থিত। 502015010 09115021121
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।