দরূদ শরীফ পাঠ করা মোস্তাহব এ সমস্ত জায়গায় যেখানে রসূলে খোদা ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের আলোচন! হয় আর আ-হ্যরতের নাম লেখা হয়। হাদীস শরীফে আছে, যে ব্যক্তি কিতাবে আমার নামের উপর দরূদ শরীফ লেখে তাহার জন্য সর্বদা ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে যতক্ষণ পর্যন্ত আমার নাম এ কিতাবে থাকে। ওলামাগণ এই হাদীসের সনদকে দুর্বল বলিয়াছেন আর এবনে জাওযী (রঃ) উহাকে মাউজু (বানান) বলিয়াছে। কিতাব লেখক বলিতেছেন, এবনে জাওযীর মাউজু বলা বিশেষগ্রহণযোগ্যনয়। বর্ণিত আছে, এক ব্যক্তি কূপণতার দরুন কাগজ বাঁচাইবার উদ্দেশ্যে ছায়্যেদুল মোরছালীন ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম-এর উপর দরূদ শরীফ লিখিত না। ইহার দরুন তাহার হাত অবশ হইয়া পড়িয়াছিল। আর এক বক্তি ছিল, সে শুধু 'ছান্লাল্লাহ আলাইহে" লিখিত তাহার সঙ্গে “ওয়াসাল্লাম' লিখিত না। স্বপর তাহাকে হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম খুব রাগ করিলেন এবং বলিলেন, তৃমি নিজকে চন্রলিশ নেকী হইতে বঞ্চিত করিতেছ অর্থাৎ 'ছাল্লাম' শব্দের মধ্যে চারটি অক্ষর আছে আর প্রত্যেক অক্ষরের পরিবর্তে দশ নেকী আছে এই হিসাবে চন্রিশ নেকী হয়। বর্ণিত আছে, কোন এক ব্যক্তিকে স্বপে দেখিয়া জিজ্ঞাসা করা হইয়াছিল আল্লাহ্তায়ালা তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করিয়াছেন এবং কি কারণে তোমাকে ক্ষমা করিয়া দিয়াছেন। সে বলিল, রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নামের সঙ্গে ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম লিখিতাম এই কারণে আমাকে ক্ষমা করিয়া দিয়াছেন। আর কোন এক ব্যক্তি ইমাম শাফী (রঃ)-কে স্প্রে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আল্লাহতায়ালা আপনার সঙ্গে কিরূপ ব্যবহার. করিয়াছেন। তিনি উত্তরে বলিলেন, আমার উপর রহমত নাযিল করিয়াছেন ও আমাকে ক্ষমা করিয়া দিয়াছেন এবং আমাকে উঠাইয়া বেহেশতে নিয়া গেলেন যেমন বিবাহ মজলিসে দোলহাকে নিয়া যায়। আমাকে ইয়াকৃত, মৃতী ইত্যাদি দান করিয়াছেন যেমন দোলহাকে দেওয়া হয়। কারণ আমি আমার রেছালা (কিতাব) লিখিবার সময় বলিতাম- : 85৬ ৮১০০ ০45০ ১৪১ 3৮1 শি ১০০০ 40 এ উর! ছাল্লাল্লাহু আলা মোহাম্মদিন আদাদা মা জাকারাহয় যাকেরুনা ওয়া আদাদা মা গাফালা আন যেকরিহিল গাফেলুনা। অর্থঃ হে আল্লাহ তৃমি মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের উপর এমন অসংখ্য পরিমাণ দরূদ ও রহমত প্রেরণ কর যেমন তোমার জিকিরকারীগণ অসংখ্য জিকির করে এবং গাফেলীনগণ গাফেল থাকে। 50917799010 09915020161
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।