Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

সময় যাহা দরকার পড়ে আমাকে জানাইও। তারপর এই তিন হাজার দিনার নিয়া আমি নির্দিষ্ট দিন কাজীর দরবারে হাজির হইলাম ও গণনা করিয়া দিনারগুলি দিলাম এবং সমস্ত ঘটনা বর্ণনা করিলাম। কাজী বলিলেন এতবড় ফযীলত ও বুযুগী একা উজীর লাভ করিবে কেন। আমি তোমার খণ পরিশোধ করিয়া দিতেছি। তখন খণদাতা বলিল, এতবড় ফযীলত তোমরা নিয়া যাইবে এবং এই ব্যাপারে আমি সকলের চেয়ে উপযুক্ত সুতরাং আমি তোমাকে আল্লাহ্‌ ও তাহার রসূলের মহরতে খণের দায় হইতে ক্ষমা করিয়া দিলাম। তখন কাজী বলিল, খোদা ও তীহার রসূলের মহরতে যাহা বাহির করিয়াছি উহা ফেরৎ নিব না। অতঃপর নেককার লোকটি বলিল আমি সমস্ত মাল নিয়া ঘরে ফিরিলাম এবং আল্লাহ্তায়ালার নেয়ামতের কৃতজ্্রতা প্রকাশ করিলাম। দ্বিতীয় উপকার £ 'জযবুল কুলুব' কিতাবের উল্লেখিত অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদে লেখা আছে, আ-হ্যরত ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন তোমরা সপ্তাহের জন্য দিন হইতে আলোকিত দিনে ও রাত্রে অর্থাৎ জুমার রাত্রে ও জুমার দিনে অত্যধিক পরিমাণে আমার উপর দরূদ শরীফ পাঠ কর। কোন কোন আলেম বলিয়াছেন, জুমার রাত্রের বিশেষত্ব রহিয়াছে কেননা আ-হযরত ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম স্বয়ং ছালাম ও ছালাত পাঠকারীর জওয়াব দেয়। “মাফাখেরুল ইসলাম' কিতাবে. একটি হাদীস বর্ণিত হইয়াছে, হযরত রসূলে খোদা ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি জুমার রাত্রে আমার উপর একশতবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহতায়ালা তাহার একশত অভাব ও প্রয়োজন পূরণ করিয়া দিবেন। ৭০টি দুনিয়ার অভাবের মধ্য হইতে আর ৩০টি আখেরাতের প্রয়োজন হইতে। অন্য হাদীসে আছে যে ব্যক্তি জুমার দিনে এক হাজার বার দরূদ শরীফ পাঠ করিবে, যতক্ষণ পর্যন্ত সে নিজের বাসস্থান বেহেশত না দেখিবে দুনিয়া হইতে বিদায় হইবে না। দরূদ শরিফটি এই- ৮৮ থা থা 4০,০০৮ ০০ ১০ ০৫ উচ্চারণঃ আল্লাহুমা ছাল্লে আলা মোহাম্মাদেওঁ ওয়া আলিহি আলফা আলফা মাররাতিন। অর্থঃ হে আল্লাহ তুমি মোহাম্মদ (সঃ) ও তাঁহার পরিবারবর্গের উপর হাজার হাজার বার রহমত অবতীর্ণ কর। ইমাম ছাখাবী (রঃ) হইতে হাদীসে মারফু বর্ণিত আছে, হযরত রসূলে খোদা 50917799010 09915020161

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।