দিলেন। অতঃপর নেককার লোকটি কাজীর নিকট হইতে আসিয়া বিনয়, ন়তা ও উপর দরাদ পাঠ করিবার জন্য মেহরাবে বসিয়া গেলেন। মাসের সাতাইশ তারিখের রা্রে কে যেন তাহাকে ডাকিয়া বলিতেছে, আল্লাহ্তায়াল তোমার ঝণ পরিশোধ করিতেছে। তুমি আলী এবনে ঈসা উজীরের নিকট যাও এবং বল আমার ঝণ পরিশোধ ওয়াসাল্লাম হুকুম ফরমাইয়াছেন। নেককার লোকটি বলিতেছেন, আমি স্বপ্ন হইতে জাগ্রত হইয়া খুব আনন্দ অনুভব করিলাম এবং নিজের মনে মনে বলিতে লাগিলাম যদি উজীর স্বপের সত্যতা সম্বন্ধে আমার নিকট কোন নিদর্শন চায় তবে কি বলিব, সুতরাং সে এ দিন আর উজীরের নিকট যায় নাই। তারপর দ্বিতীয় রাত্রে আ-হ্যরত ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে পুনরায় দেখিলেন, হুজুর প্রথম রাত্রে যাহা বলিয়াছিলেন এ কথাই পুনরায় বলিলেন। আমি বেশ আনন্দের সঙ্গে নিদ্রা হইতে উঠিলাম কিন্তু মানুসের স্বভাবের চাহিদায় এ দিনও আমি আলী এবনে ঈসা উজীরের নিকট গমন করিলাম না। তৃতীয় রাত্রে পুনরায় হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে দেখিলাম। তিনি আমাকে উজীরের নিকট না যাওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্রের সত্যতার উপর আপনার খেদমতে কোন একটি নিদর্শন প্রার্থনা করিতেছি। হযরত ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে এই কথার উপর বেশ বাহবা দিলেন এবং বলিলেন, যদি উজীর নিদর্শন চায় তবে তাহাকে বলিবে তুমি প্রত্যেক দিন ফজরের নামাজের পর হইতে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কাহার সঙ্গে কথাবার্তা বল। সে পাঁচ হাজার বার দরূদ মরীফের হাদিয়া আমার দরবারে পাঠায়। আর আল্লাহতায়ালা ও কেরামান কাতেবীন ফেরেশতাদ্বয় ছাড়া তোমার ভেদ কেহই জানে না। এই স্বপ্ন দেকার পর আমি উজীরের নিকট গমন করিলাম এবং স্বপ্রের সমস্ত ঘটনা বর্ণনা করিলাম আর যে নিদর্শন আ-হ্যরত বলিয়াছেন উহাও প্রকাশ করিলাম। উজীর খুব সন্তুষ্ট হইলেন এবং বলিলেন মারহাবা অর্থাৎ খুশীর কথা আল্লাহ্র দূতের দূত আমার নিকট আসিয়াছেন। তারপর তিন হাজার দিনার আমাকে দিলেন এবং বলিলেন, এইগুলি দিয়া তোমার খণ পরিশোধ কর এবং আরো তিন হাজার দিনার দিয়া বলিলেন এইগুলি দিয়া তোমার পরিবার পরিজনের জন্য খরচ করিও তারপর আরও তিন হাজার দিনার দিয়া বলিলেন এইগুলি দিয়া ব্যবসা করিও। আর আমাকে কসম দিয়া বলিলেন তৃমি আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করিও না, তোমার যে 502015010 09115021121
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।