পরিশিষ্ট দরূদ শরীফের উপকার 'জযৃবুল কুলুব' কিতাবের সতের অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে লেখা আছে-দরূদ শরীফ পাঠকারীর সমস্ত কষ্ট সহজ হইয়া যায়, প্রয়োজন পূণ হয়, গুনাহ ক্ষমা করিয়া দেওয়া হয়, সমস্ত মন্দ কাজের কাফ্ফারা (ক্ষতিপূরণ) হইয়া যায়, তাহার দুঃখ-বেদনা, চিন্তা-অস্থিরতা দূর হইয়া যায়, রোগের শেফা (আরোগ্য) হয়, _ ভয়-ভীতি দূর হইয়া যায়। যদি কেহ গুনাহর মধ্যে অভিযুক্ত হইয়া পড়ে তবে তাহাকে এ গুনাহ হইতে পাক-পবিত্র করে, দুশমনদের উপর জয়ী হইবে, আল্লাহ্তায়ালা তাহার প্রতি সন্তুষ্ট থাকিবেন, আল্লাহ্র মহরত তাহার মধ্যে সৃষ্টি হইবে, ফেরেশতা তাহার জন্য দোয়া করিবে, তাহার আমল ও মাল পাক হইবে ও বৃদ্ধি হইবে, তাহার দেহ পাক হইবে, অন্তর পরিফার হইবে, মনের অস্থিরতা দূর ও সমস্ত কাজে বরকত হইবে, এমনকি আসবাবপত্রের মধ্যে, সন্তান-সন্তৃতির মধ্যে এবং তাহার সন্তানদের মধ্যে চার বংশ পর্যন্ত কেয়ামতের কষ্ট হইতে মুক্তি পাইবে। আর মৃত্যুর কষ্ট সহজ হইবে, দুনিয়ার কষ্ট-যাতনা, অভাব-অনটন হইতে মুক্তি পাইবে, ভুলিয়া যাওয়া বন্তু স্মরণ হইবে, কৃপণতা ও অত্যাচার হইতে বাঁচিয়া থাকিবে, কেননা হাদীসে আছে যে ব্যক্তি রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম-এর আলোচনা হওয়ার সময় তীহার উপর দরূদ শরীফ না পড়িবে সে কৃপণ এমনকি সে যেন তাঁহার উপর অত্যাচার করিল। “জয্বুল কুলুব' কিতাবের সতের অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে লেখা আছে, ছাখাবী ও অন্যান্য মোহাদ্দেছগণ (হাসীসবিদ) (আল্লাহ তাঁহাদের উপর রহমত বর্ষণ করুক) মোহাম্মদ এবনে সায়ীদ এবনে মাতরাফ সম্বন্ধে বর্ণনা করিয়াছেন, তাহার শয়নের পূর্বে দরূদ শরীফ পড়ার মধ্যে কেন নির্দিষ্ট সংখ্যা ছিল না অর্থাৎ যতটুকু সম্ভব রাত্রে ময়নের পূর্বে সর্বদা দরূদ শরীফ পাঠ করিতেন। একদিন রাত্রে সায়ীদ এবনে মাতরাফ স্বপে দেখিলেন হযরত ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তীহার ঘরে তশরীক (আগমন) আনিয়াছেন এবং নিজের জামাল ও কামালের নূরে সমস্ত ঘরকে আলোকিত করিয়াছেন এবং তীহাকে (মাতরাফকে) বলিলেন, তোমার মুখকে আমার সম্মুখে আন যে মুখ দিয়া তৃমি দরূদ শরীফ পড়িতে আমি তাহাতে চুমা দিব। তিনি (সায়ীদ) বলিলেন, আমি আমার মুখ হুজুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম-এর মুখের সম্মুখে আনিব ইহা ক্টিজশাালী ৮০, 50917799010 09915020161
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।