হে আমাদের মা'বুদ মহা শক্তিশালী আল্লাহ! ইসলাম ও মুসলমানদেরকে সর্বদা জয়যুক্ত রাখেন এবং ইজ্জত ও শক্তি দান করেন। বর্তমান বিশ্বের সকল মুসলিম বাদশাহদিগকে শক্তিশালী বানাইয়া তাহাদের রাজত্বকে স্থায়ীভাবে কায়েম রাখেন। হে দয়ালু দাতা আল্লাহ! বিশ্ব মুসলমানদের যত শহর ও বন্দর আছে সেইগুলিকে ও উহাদের নাগরিকদিগকে দুনিয়াবী প্রত্যেক বিপদ আপদ হইতে নিরাপদ রাখেন এবং আসমানী সকল মুসীবত হইতে মাহফুজ রাখেন। তাহাদিগকে কখনও ক্ষতিগ্রস্ত ও শরমিন্দা করিবেন না, পরের মুখাপেক্ষী বানাইয়া লজ্জা দিবেন না। হে আল্লাহ! আপনার রহমতে, আপনারি অনুগ্রহে আমাদের সকলের জন্য এবং পৃথিবীর সমস্ত জীবিত ও মৃত ঈমানদার মুসলমান নরনারীর জন্য পর্দা (পাপের গোপনীয়তা) শাস্তি ও ক্ষমা লেখিয়া দেন। হে আল্লাহ, আপনি সর্বাধিক দয়ালু ও দাত। তাহাদের উপর বড় রকমের সাহায্য করেন! যে ব্যক্তি এই দোয়া শুনিয়া 'আমিন' বলিবে আল্লাহ তায়ালা তাহাকে অনুগ্রহ করিবেন। ৮০6০2, কার পট এ চা শা ০: 50917799010 09915020161
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।