Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

নিদিষ্ট করিয়া দিয়াছেন। এবং এক নেতার তাবেদরী ও অনুকরণ করা সর্বসাধারণের জন্য ওয়াজিব করিয়াছেন। আপনার হাবীব প্রিয় নূরনবী মুহাম্মাদ রাসূলুল্লাহ সাললাাহ আলাইহে অসাল্লামের বরকতে ইজ্জত ও শানে এবং খুশীর খাতিরে ও উদ্ছিলায় তাহার ছল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম জন্ম বৃত্তান্ত বর্ণনাকরী জৌনপুরের “আলী'কে মাফ করিয়া দেন৷ আর যাহারা এই কাহিনীর লেখক (ও অনুবাদক, প্রকাশক) পাঠক ও কান পাতিয়া শ্রবণকারী, তাহাদের সকলকে ক্ষমা করিয়া দেন। এমন নবী পাকের ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম উসিলা দিয়া ক্ষমা চাহিতেছি যাহাকে আপনি "মাকামে মাহমুদে' প্রশংসিত স্থানে পাঠাইয়া দেওয়ার ওয়াদা করিয়াছেন। হে আল্লাহ! আমরা আপনার পবিত্র নূরের বরকতে আপনার নিকট প্রার্থনা করিতেছি এবং আহম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি অ-সাল্লামের পবিত্র জাতের বুজগী দ্বারা আপনার নিকট উসিলা তালাশ করিতেছি। আপনি আমাদিগকে আহলে সুন্নাত অল জামায়াতের উপরে মজবুত ভাবে দৃঢ় রাখেন। যে জামায়াতটি হইতেছে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার একমাত্র পথ বা অবলম্বন। হে আল্লাহ! আমাদিগকে এই জামায়াতের উপর এমনভাবে মজবৃত রাখিবেন, যাহা আমাদিগকে আপনার নবীর ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম তাবেদারী করার শক্তি দান করিবে এবং আমরা যেন কথায় ও কাজে, ই'তেকাদে ও বিশ্বাসে, আখলাক ও চরিত্রে সা. সর্বদা তাহার পবিত্র চরিত্রের, কর্মের, হালাত ও কথার অনুকরণ করিয়া যাইতে পারি, সেই শক্তি আমাদিগকে দান করিবেন। বন্তুতঃ এই জামাতের উপরেই চারো ইমাম প্রতিষ্ঠিত ছিলেন। অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ী এবং ইমাম আহম্মাদ বিন হাহ্বাল (রাঃ) তাহারা সকলেই এই আহলে সুন্নাত আল জামায়াতের মধ্যে থাকিয়া দ্বীনের খেদমত করিয়া গিয়াছেন। আল্লাহ তায়াল তাহাদের অগাধ প্রচেষ্টা ও দ্বীনী খেদমতকে কবৃল [ করিয়াছেন। কেননা, এই কথার উপরে মুহাকেকীন ওলামাগণের ইজমা হইয়া গিয়াছে . যে, এই চারো ইমাম হকের উপর ছিলেন এবং কিয়ামতের ময়দানে তাঁহারা নাজাতী দল হিসাবে গণ্য হইবেন, ইন্শাআল্লাহ। হে দয়াময়। যাহারা এই পবিব্রমত শ্রেষ্ঠ মাহফিলে উপস্থিত রহিয়াছেন, তাঁহাদের মনের উদ্দেশ্য পুরা করিয়া দেন, আর যাঁহাদের দ্বারা এই নেকের মাহফিল অনুষ্টিত হইয়াছে তাহাদেরকে ইহার নেকী দান করেন। 90811760 10/ (92075020191

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।