Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

ছেলেরা এক মাঠে ছিলাম। এমন সময় হঠাৎ আমি তিনজন লোক দেখিতে পাইলাম, তীহাদের সঙ্গে স্বর্ণের তশতরী বরফে পরিপূর্ণ ছিল। তাঁহারা আমার সাথীদের মধ্য হইতে আমাকে ধরিলেন। আমাকে ধরিয়াছে দেখিয়া আমার সাথী ছেলেরা ভয়ে দৌড়াইয়৷ মহল্লার দিকে চলিয়া গেল। আগন্তৃকদের মধ্য হইতে একজন আমাকে খুব নয় ও ভদ্রতার সহিত মাটিতে শোওয়াইয়া আমার বক্ষ হইতে পেটের নিশ্নদেশ পর্যত ফাড়িয়৷ ফেলিলেন, আমি তাহার দিকে তাকাইয়া রহিলাম, আমার পেট তিনি এইরূপে ফাড়িলেন যে, ইহাতে আমার কোন কষ্ট হয় নাই। আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, আমার জ্ঞান ঠিক ছিল, আমি মোটেও বেহুশ হই নাই। এরপর সেই ব্যক্তি আমার পেটের যথাস্থানে রাখিয়া দিলেন। ইহার পর দ্বিতীয় ব্যক্তি আসিয়া প্রথম ব্যক্তিকে সরাইয়া দিলেন এবং হাত আমার পেটের ভিতর ঢুকাইয়া দিয়া আমার কলব বাহির করিয়া আনিলেন। তিনি উহাকে পৃথক করিয়া ফেলিলেন, ইহাও আমি স্বচক্ষে অবলোকন করিতেছিলাম। ইহার পর তিনি উক্ত কলব হইতে কাল এক টুকরা গোশত বাহির করিয়া ফেলিয়া দিলেন। তিনি তাঁহার হাত দ্বারা একবার ডানে আবার বামে ইঙ্গিত করিতেছিলেন। মনে হইতেছিল তিনি যেন কি তালাশ করিতেছেন। একটু পরেই তাহার হাতে একটি নূরের আর্ট দেখিতে পাইলাম! আংটিটি এত উজ্জ্বল ছিল যে, উহার দিকে তাকাইলে দর্শনকারীর চক্ষু ঝাপসা হইয়া আসিত। তিনি উক্ত আংটি দ্বারা আমার অন্তরে নূরের মোহর মারিয়া দিলেন। নবুয়াত ও হিকমাতের রিসালাত ও জ্ঞান-বিজ্ঞানের নূর দ্বারা আমার অন্তরকে পরিপূর্ণ করিয়া যথাস্থানে রাখিয়া দিলেন। আমি সেই আংটির চাপের অনুভূতি অনেক দিন পর্যন্ত অনুভব করিয়াছিলাম। এইবার তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে সরাইয়া তাঁহার হাত আমার বক্ষ হইতে পেটের নি্স্থান পর্যন্ত পৌছাইয়া মুছিয়া দিলেন। অতঃপর আল্লাহ্‌ তায়ালার হুকুমে আমার পেটের ফাড়ার স্থান মিশিয়া গেল। তাঁহারা খুব তদ্রতা ও ইজ্জতের সহিত আমাকে শয়ন হইতে উঠাইয়া তৃতীয় ব্যাক্তি প্রথম ব্যক্তিকে বলিলেন, এইবার তাহাকে তাহার দশজন উম্মতের সহিত ওজন কর। তখন তাহারা আমাকে আমার ১০ জন উম্মতের সহিত ওজন করিলে আমার ওজন বেশী হইল। এরপর ১০০ জন উম্মতের সহিত ওজন করার আদেশ হইল। এইবারও আমি ভারী হইলাম। আবার বলিল, ১০০০ হাজারের সহিত ওজন কর, এই তৃতীয়বারেও আমার ওজনই বেশী হইল। তখন সেই তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলিলেন, তাঁহাকে মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম 502015010 09150210121 ১ অারাকরেন লক ক যর

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।