করিয়া শোয়াইয়া তীহার পেট ফাঁড়িয়া ফেলিয়াছে। (১) এই কথা শুনিয়া আমিও তাহার দুগ্ধ পিতা (আমার স্বামী) উভয়ে দৌড়াইয়া তীহার নিকট উপস্থিত হইয়া তীহাকে দীড়ান অবস্থায় পাইলাম, এই সময় তাহার রং মাটি জড়িত বিবর্ণ ছিল। অতঃপর তীহার দুগ্ধ পিতা তীহাকে গলার সহিত জড়াইয়া আদর করিতে করিতে বলিতে লাগিলেন, হে বৎস! তোমার কি হইয়াছে? উত্তরে তিনি বলিলেন, সাদা কাপড়ধারী দুইজন পুরুষ আসিয়া আমাকে শোয়াইয়৷ উভয়ে আমার পেট ফাড়িয়া কি যেন আমার পেটের ভিতর হইতে বাহির করিয়া ফেলিয়া দিয়াছে (২) এবং ইহার পর আমার পেট যেরূপ ছিল সেরূপ করিয়া দিয়াছে! (হালীমা বলেন) আমরা সব কথা শুনিয়া তীহাকে বাড়ী চলিয়া আসিলাম। তাহার দুগ্ধ পিতা আমাকে বলিলেন। হে হানীমা। এই সন্তান সম্পর্কে আমার ভয় হইতেছে। তাহার উপর কোন বিপদ আসিয়া পড়ে না কি, তুমি আমার সহিত চল বিপদ আসার পূর্বেই আমরা তাঁহাকে তাঁহার আম্মার নিকট পৌছাইয়া দিয়া আসি। হালীমা বলেন, আমি তাঁহাকে কোলে করিয়া মক্কায় যাইয়া তীহার আম্মার নিকট পৌছাইয়া দিলাম। তখন তাঁহার আম্মা বলিলেন, আপনারা ছেলেটিকে এত তাড়াতাড়ি কেন লইয়া আসিয়াছেন? আপনারা ত উভয়ে তখন উহাকে নেওয়ারজন্য বড় ইচ্ছা প্রকাশ করিয়াছেন। বলিলাম, আমরা তাঁহার ধ্বংস ও হালাকির এবং নতুন কোন বিপদ আসিয়া পড়ে নাকি ইহার তয় করিতেছিলাম। তাঁহার আম্মা বলিলেন আপনারা যে নতুন বিপদ দেখিয়াছেন উহা কি বিপদ ছিল? আপনারা আপনাদের দৃশ্য ঘটনা সত্যসত্যভাবে আমাকে শুনাইয়া দেন। তিনি যখন আমাদেরকে আর না বলাইয়া ছাড়িলেন না তখন আমরা সম্পূর্ণ ঘটনা তীহার নিকট ব্যক্ত করিয়া দিলাম। ইহা শুনিয়া তিনি আমাদিগকে বলিলেন, তীহার উপর শয়তানের (জিনের) আছর হইয়াছে নাকি; এই বিষয়ে আপনারা তয় পাই তেছেন। তবে জানিয়া রাখিবেন, খুব ভাল করিয়া স্মরণ রাখিবেন যে, কখনও মুহাম্মাদের ছল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম উপর শয়তানের আছর হইতে পারিবে না আল্লাহর কসম মুহাম্মাদের উপর শয়তানের কোন আধিপত্যই নাই। তবে আমার ছেলের জন্য এক নয়া অবস্থা হইতে পারে। অতএব আপনারা তাহাকে আমার নিকট রাখিয়া যান। আবুইয়ালা, আবুনুঈম ও ইবনে আসাকির প্রমুখ মুহান্দীসগণের নিকট শাদ্দাদ বিন আওসের হাদীসের মধ্যে বনি আমিরের এক ব্যক্তির বর্ণনা হইতে প্রমাণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম বলিয়াছেন, আমি বনি সায়াদ বিন বাকার গোত্রে দুধ পানকারী ছিলাম। এই সময় একদিন আমি এবং আমার সমবয়সী 50917799010 09915020161
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।