হালীমা! সত্যই এই ছেলেটির উন্নতমানের মর্যাদা রহিয়াছে। মনে হয় অচিরেই তাহার হুকূম সকলের উপর বিজয় লাভ করিবে। হালীমার বকরীর প্রচুর দুধ ইব্নে ইসহাক ও অন্যান্য অনেকেই হযরত হলীমা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, অবশেষে আমরা বনী সায়াদের গোত্রে (আমাদের নিজ বাড়ীতে) আসিয়া পৌছিলাম। কোন ভূমি আমাদের সেখানকার ভূমি হইতে বেশী শুষ্ক ছিল এমন কথা আমার জানা ছিল না, (অর্থাৎ আমাদের জমিনগুলি সর্বাধিক শুক ছিল)। অথচ মোহাম্মাদকে ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম লইয়া বাড়ী আসার পর হইতে আমার বকরীগুলি সেই ভূমিতে পেট ভরিয়া ঘাস খাইতে লাগিল, এবং তাহাদের স্তন দুধে ভরিয়া গেল। এখন হইতে আমরা প্রচুর পরিমাণে দুধ দোহন করিয়া পান করিতে লাগিলাম। আর সেই সময় অন্য কেহ একফোটা দুধও দোহন করিতে পারিতনা। ফলে আমাদের গোত্রের শহরবাসীগণ তীহাদের রাখালদেরকে বলিয়া দিলেন যে, আবৃযুয়াইবের কন্যা হালীমার রাখালেরা তাহাদের বকরীগুলিকে যেস্থানে চরাইতেছে তোমরাও সেই স্থানে আমাদের বকরীগুলিকে চরাইও, কিন্তু ইহাতেও তাহাদের (কোন ফল হইল না) বকরীগুলি উপবাস থাকিয়াই যাইত, কোন রকমেই পেট ভরিত না! যেই ভূমিতে আমাদের ছাগল চরিত আর দুধে স্তন ভরা থাকিত। প্রিয় নূর নবী হযরত মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে জ-সাল্লামের প্রথম বক্ষ বিদারণ হালীমার (রাঃ) ঘরে থাকা অবস্থায় হইয়াছিল। বর্ধিত হওয়া ও প্রথম বাক্য হালীমা বয়ান করেন, অন্য ছেলেরা এক মাসে যাহা বাড়িত মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম একদিনে তাহা বাড়িতেন। অন্যরা এক বৎসরে যাহা বদ্ধিত হইত তিনি এক মাসে তাহা বদ্ধিত হইতেন। 50917799010 09915020161
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।