Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

তীহাকে খবর দান করিয়াছিলেন। শিশু অবস্থায় তাঁহাকে ইল্হামের মাধ্যমে আদাল ও ইন্সাফ সম্পর্কে শিক্ষা দেওয়া হইয়াছিল। দুগ্ধ ভাই সহ তৃত্তির সহিত দুধ পান হালীমা বলেন, অতঃপর মুহাম্মাদ ছাল্লাল্লাহু জালাইহে ওয়া ছাল্লাম ও তীহার দুগ্ধ ভাই খুব তৃত্তির সহিত দুধ পান করিলেন। এইবার আমি তাহাকে লইয়া নিজ স্থানে আসিলাম। পুনরায় তাঁহাকে আমার স্তন দান করিলাম। তিনি ও তাঁহার দুগ্ধ ভাই পেট ভরিয়া দুধ পান করিলেন। আমার স্বামী আমাদের উটনীটির নিকটেই দাঁড়ান ছিলেন। এমন সময় তিনি দেখিতে পাইলেন দুধে উটনীর স্তনগুলি পরিপূর্ণ হইয়া গিয়াছে। তখন তিনি দুধ দোহন করিয়া আমিও তিনি পেট ভরিয়া দুধ পান করিলাম। আমরা সকালে রাত্র খুব আরামে কাটাইলাম। আমার স্বামী আমাকে বলিলেন-হে হালীমা! আল্লাহর কসম তুমি একটি মোবারক শিশুকে আনিয়াছ। তৃমি তীহাকে আনার পর হইতে আমরা কিরূপভাবে শান্তিতে আর আরামে রাত্র কাটাইতেছি তৃমি কি লক্ষ্য কর নাই? দিনের পর দিন আল্লাহ তায়ালা আমাদের কল্যাণ ও মঙ্গল কেবল বাড়াইয়া দিতেছেন। হালিমা বলিতেছেন, কয়েক রাত্র আমরা ছেলেটি সহ মক্কায় অবস্থান করিলাম। হঠাৎ এক রাত্রে তাঁহার চতুর্দিক আলোকিত হইয়া গেল। এমন সময় আমি দেখি তাঁহার মাথার পাশে সবুজ কাপড় পরিহিত এক ব্যক্তি দাঁড়াইয়া রহিয়াছে। ইহা দেখিয়া স্বামীকে জাগ্রত করিলাম, তিনি স্বচক্ষে এই আশ্চর্য ঘটনা অবলোকন করিয়া আমাকে বলিলেন, হে হালীমা, চুপ থাক! এই গোপন রহস্যের কথা কাহাকেও জানাইও না। কেননা এই মুবারক সন্তান যেদিন জন্ম নিয়াছেন সেই দিন হইতে ইহুদী আলেমেরা তাঁহার তালাশে লিপ্ত রহিয়াছে। দিনের বেলায় জিন্দিগী করা আর রাত্রে নিদ্বা যাওয়া ইত্যাদি কিছুই তাহাদের তাল লাগে না। হালীমার গৃহের উদ্দেশ্যে রওয়ানা ও গর্দভীর সিজদা হালীমা বলেন, এরপর আমরা সকল নারী একের পর এক করিয়া দেশের দিকে রওয়ানা দিলাম। আমি মুহাম্মাদের ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম আম্মাকে বিদায় দিয়া তীহাকে মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম গর্দভীর উপর আমার সামনে 50917799010 09915020161

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।