এই হালিমা “বনি সায়াদ বিন বাকার' গোত্রের লোক ছিলেন। যাহারা ভাষার বিশুদ্ধতায় ও অলংকার শাস্ত্রে ততকালে আরব বিখ্যাত এবং সুমিষ্ট পানিও মধ্যম বায়ুর জন্য সুচপরিচিত ছিল। স্বাস্থ্যের পক্ষে তাহাদের আবহাওয়৷ অত্যধিক উপযোগি গণ্য হইত) | হাদীসে বর্ণিত আছে যে, হুজুর ফরমাইয়াছেন। আমি আরবের মধ্যে সকলের হইতে বেশী ফসিহ্ বিশুদ্ধ ও অলংকৃত ভাষা বর্ণনাকারী। ইহার কারণ আমি কোরাইশ বংশের লোক এবং বনী সায়াদ বনী বাকারের মধ্যে রাখিয়া আমাকে দুগ্ধ পান করান হইয়াছিল। পশ্ড পক্ষীরা নূর নবীকে প্রতিপালনের আরজ করিয়াছিল হযরত হালীমার দুগ্ধ পান করাইবার ইতিহাস অতি চমৎকার। সেই সময় নূর নবীর ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম যে সমস্ত ফজিলাত ও মুজেজা প্রকাশ পাইয়াছিল, তাহা গণনা ও সীমার বাহিরে। মাওয়াহিবুল লাদুন্লিয়া কিতাবে লেখা রহিয়াছে-বিদ্বানগণ উল্লেখ করিয়াছেন যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম জন্ম হওয়ার পর গায়েব হইতে বলা হইয়াছিল, অমূল্য রতন, মণি-মুক্তার ন্যায় এই এতিম ও অনাথ বালকের প্রতিপালন কে করিবে? (ইহা শুনিয়া) পাখীরা বলিল, আমরা প্রতিপালন করিব। তাহার সেবা করা নিজেদের জন্য সর্বশেষ্ঠ গৌরব মনে করিব। পশুরা বলিল, আমরাই তীহার এই খেদমতের নিকটতম উপযোগী এবং অতি ঘনিষ্ঠ হকদার। অতএব আমরাই এই বৃজগীঁ ও সৌভাগ্য প্রাপ্ত হইব। কৃদরতী জবানে আওয়াজ ধ্বনিত হইল, হে সমন্ত সৃষ্টি জগত। আল্লাহ তায়ালা পূর্ব হইতে লেখিয়া রাখিয়াছেন, তাহার নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম হালীমা নামীয় ধৈর্যশীল মহিলার দুষ্ধ পানকারী হইবেন! হালীমার ভাগ্যে বিশ্ব নবী মাদারেজুন্ নাবুয়াত কিতাবে মাওয়াহিবূল লাদুনিয়ার বরাত দিয়া লিখিয়াছেন যে, ইবনে ইসহাক, ইবনে রাহাওয়াহা, আবু ইয়ালা, তিবরানী, বাইহাকী ও আবু নুয়াইম প্রমুখ সকলেই বর্ণনা করিয়াছেন £ হযরত হালীমা (রাঃ) বলিয়াছেন, আমি বনী সায়াদ বিন বাকারের মহিলাগণের সহিত দুগ্ধ পান করাইবার জন্য সন্তান তালাশের উদ্দেশ্যে 50917799010 09915020161
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।