Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

ঘুরাইয়া আন এবং সকল সাগর মহাসাগর দেখাইয়া আন। ইহাতে সকল স্থল ও জলবাসী তীহার নাম ও প্রশংসা এবং উজ্জ্বলতম আকৃতি সহকারে তীহাকে চিনিয়া লইতে পারিবে। তাহারা আরো জানিয়া রাখিতে পারিবে যে, এই পবিভ্রতম সন্তানটির নাম 'মাহিন' বাতিল ধ্বংসকারী ও অন্যায়ের মূলোৎপাটনকারী, তিনি সমস্ত শিরক ও অংশীবাদিতার সকল নাম-নিশানা মিটাইয়া দিবেন। অন্য একটি হাদীসে আমিনা হইতে বর্ণিত হইয়াছে, আমিনা বলিয়াছেনঃ যেই সময় আমি আমার পুত্রকে প্রসব করিয়াছিলাম সেই সময় একটি জ্যোর্তিময় বিরাট আবর দেখিতে পাইলাম। উহার ভিতর হইতে ঘোড়ার আওয়াজ, পাখীর পাখনা উড়াইবার শব্দ ও মানুষের কথা শুনা যাইতেছিল। আবর খানা ছেলেটিকে ঢাকিয়া ফেলিল, ইহাতে সে আমার অদৃশ্য হইয়া গেল। এ সময় আমি এক আওয়াজকারীকে এই বলিতে শুনিয়াছি, মুহাম্মাদকে ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম সমস্ত পৃথিবীতে ঘুরাইয়া আন, এবং মানব, দানব ও ফেরেস্তাদের রহস্যসমূহকে তীহার সামনে পেশ কর। আর পাখী ও পশুগুলিকে তীহার নিকট হজির কর, সকলেই তীহাকে দেখুন। তীহাকে দেখার হক সকলেরই আছে। প্রত্যেকেই তীহাকে এক নজর দেখার প্রাগাড় ইচ্ছারাখে। সকল নবীগণের গুণাবলী হুজুরকে প্রদান (হযরত আমিনা উপরে বর্ণিত আবরের ভিতর হইতে নিশ্রের আওয়াজও শুনিয়াছিলেন।) (খ) আর তাহাকে মুহাম্মাদকে ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম) দান করঃ- হযরত আদমের (আঃ) আদর্শ চরিত্র, হযরত শীষ (আঃ) ইলমে মারিফাত, হযরত ও বন্দেগী, হযরত ইউশার জিহাদ, হযরত দাউদের আওয়াজ, হযরত দানিয়ালের মহর্ৎ, হযরত ইলিয়াসের ইজ্জত, হযরত ইয়াহিয়ার পবিত্রতা, হযরত ঈসার সাধূতা। এক কথায় সকল আধিয়া আলাইহিমুস সালামদের চরিত্র সাগরে তীহাকে ডূবাইয়া দাও। একের পর এক করিয়া সকল নবীদের মহত চরিত্র গুণে তীহাকে মহা চরিত্রবান 50917799010 09915020161

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।