Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

পাইলাম, সে তাহার পাখা দ্বারা আমার বক্ষ মুছিতে লাগিল, ইহাতে আমার সমস্ত ব্যথা ও ভীতি চলিয়া গেল! এর পর আমার নিকট সাদা শরবত দেখিতে পাইয়া আমি উহা পান করিলাম, যন্দরুন আমি শান্তি পাইলাম এবং খুব উচ্চ জ্যোতি আমার দৃষ্টিগোচর হইল। ইতিমধ্যে আমার নিকট খেজুর বৃক্ষের ন্যায় লবাকৃতির কয়েকজন মহিলা উপস্থিত হইলেন। আবৃদ মুনাফের কন্যাদের মত তাহাদেরকে দেখাইতেছিল। আমি অত্যধিক আর্ন্াৰিত হইলাম যে তীহারা কোথা হইতে আসিয়াছেন, ইত্যবসরে তাহাদের মধ্য হইতে একজন বলিয়া উঠিলেন-যেই ফেরাউন গোমরা হইয়া গিয়াছিল আমি তাহার স্ত্রী আছিয়া। দ্বিতীয় আরেকজন বলিলেন,--আমি ইমরান-কন্যা মরিয়াম, ঈসার (আঃ) মাতা। আর এইসমস্ত নারী যাহারা আমাদের সাথে আসিয়াছেন তাঁহারা সকলেই বেহেস্তের হুর। (আমিনা বলেন) এই সময় আমার খুব খারাপ লাগিতেছিল। প্রতি ঘন্টায় এক একটি বিরাট শব্দ শুনিতে লাগিলাম। পূর্ব শব্দ হইতে পরের শব্দগুলি ক্রমাৰয়ে অত্যধিক ভীতিজনক ছিল। এমন সময় হঠাৎ আসমান ও জমিনের মধ্যবর্তিস্থানে রেশমী কাপড়ের ন্যায় একটি সাদা চাদর লঙ্বা-লহ্বীভাবে দেখিতে লাগিলাম। আসমান ও জমিনের মধ্যে কতগুলি পুরুষ লোক দাঁড়াইয়া রহিয়াছে। তাহাদের হাতে রৌপ্য তৈরী পানি পাত্র ছিল। অতঃপর আমি একদল পাখী দেখিয়াছিলাম। উহারা আমার নিকট আসিল তাহাদের চক্ষু জমরুদ পাথরের এবং পাখা ইয়াকৃত পাথরের ছিল। এই সময় আল্লাহ তায়ালা আমার চোখের পর্দা উঠাইয়া নিলেন। পৃথিবীর পূর্ব ও পশ্চিমে দেখিয়া লইলাম, এই সময় তিনটি পতাকা দেখিতে পাইলাম। একটি পৃথিবীর পূর্ব প্রান্তে, দ্বিতীয়টি পশ্চিম প্রান্তে এবং তৃতীয়টি কা”বা শরীফের ছাদের উপর ছিল। আমার প্রসব ব্যথা আসিল। এর পরেই আমি মুহাম্মাদকে (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম) প্রসব করিলাম। ইহা কিয়ামের স্থান। নিশ্রলিখিত কাসিদাগুলি কিয়ামের হালাতে পঠিত হইয়া থাকে। 50917799010 ০9915020161

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।