হাদীস শরীফে আসিয়াছে, এই রাত্রে খোদার কুদরতের রাজ্যে ও ফেরেন্তা-জগতে বলিয়া দেওয়া হইয়াছে যে, পবিত্রতম নূর দ্বারা সমস্ত সৃষ্টিজগতকে আলোকিত করিয়া দাও। আকাশ-জমিনের সকল ফেরেস্তা মহা খুশীতে বিভোর হইয়া গিয়াছিল। সর্বোচ্চ ফেরদাউস বেহেস্তের দরজা খুলিবার জন্য বেহেস্তের দারোয়ানকে হুকুম করা হইল। সমস্ত বিশ্বকে বিভিন্ন প্রকার খুশবু দ্বারা খুশবুময় করিয়া রাখার আদেশ আসিল। আকাশের সকল স্তরে ও পৃথিবীর সকল ঘরে ঘরে খোশখবরি দেওয়া হইয়াছে যে, নূরে মুহাম্মাদী ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম এই রাত্রে তাঁহার আম্মা হযরত আমিনার পবিত্র গর্ভে তাশরীফ নিয়াছেন। প্রকৃতপক্ষে আকাশ ও জমিন এই রূপ মহা খুশীও খোশবুদার কেন হইবে না। যেহেতু যিনি হইলেন সকল মঙ্গল ও কল্যাণ বারকাত ও বুজগীঁ এবং সমস্ত নূর ও ভেদ, জ্যোতি ও হাকীকাত বাহির হইবার একমাত্র স্থান ও মূল উৎস। গোটা সৃষ্টিজগত যাহার অস্তিত্ব হইতে আর্ত হইয়াছে এবং যিনি সমস্ত আদম জাতির মূল। তিনি অচিরেই দুনিয়াতে প্রকাশ হইবেন। সারা বিশ্বকে জ্যোতির্ময় করতঃ সম্মান ও মর্যাদা দ্বারা খুশী ও আনন্দ দান করিবেন। সেই জন্যই ত হুজুর গর্ভে যাওয়াতে সকলই খুশী। হাদীসের বর্ণনায় আরো আসিয়াছে যে, এই রাত্রের উধাকালে পৃথিবীর সকল মূর্তি উপুড় হইয়া মাটিতে গড়িয়া গিয়াছিল। তাঁহার তৃমিষ্ঠ হওয়ার সময় যেইরূপ ভাবে শয়তানগুলিকে আকাশে উঠার জন্য নিষেধ করা হইয়াছিল। ঠিক সেই ধরনেরই তীহার গর্তে স্থান নেওয়ার রাত্রে অগণিত আশ্চর্য্য ঘটনা সংঘটিত হইয়াছিল। দুনিয়ার এমন কোন বাদশার সিংহাসন অবশিষ্ট ছিল না যাহা এ রাত্রে উন্টাইয়া পড়ে নাই। উক্ত গর্ত ধারনের রাত্রে প্রতিটি ঘর আলোময় হইয়াছিল। সেই রাত্রে সকল জীব-জন্তু কথা বলিতে পারিয়াছিল। এমনকি পূর্ব ও পশ্চিম প্রান্তের জানোয়ারেরা পর্যন্ত খুশী ও সুসংবাদ বাণী বিনিময় করিয়াছিল। পবিত্র গর্ভ বৎসরঃ রী আনন্দ ও খুশীর বৎসর প্রিয় নূর নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম গর্ভে আসার পূর্বে কোরাইশগণ বড় কঠিন দুর্ভিক্ষে ও অতাবে কষ্ট পাইতেছিল। সৃষ্টির অভাবে গাছের পাতাগুলি শুকাইয়া গিয়াছিল এবং সমস্ত জীব-জানোয়ার ও পালিত পশু সমূহ দুর্বল হইয়া পড়িয়াছিল। নূর নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম পবিত্র গর্ভে আসার সাথে আমূল পরিবর্তন হইয়া 50917799010 09915020161
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।