Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ٧٠
📝 نص 📖 PDF

“কুতাইলা' বর্ণিত হইয়াছে। ও ০১০৯ উভয় নামই তাছগীরের ছিগা। আবদুন্টাহ তাহার নিকট দিয়া যাইবার কালে এই মহিলাটি আবদুল্লাহর মুখপানে তাকাইয়া তীহার চমকিত রূপের (নূরের) আশিকা হইয়া গেল। আর বলিতে লাগিল, হে আবদুল্লাহ! আমি ওয়াদা করিতেছি যে, পূর্বে তোমার জানের বিনিময় যে একশত উট কোরবানী করা হইয়াছিল, আমি সেই ১০০ উট তোমার পক্ষ হইতে পরিশোধ করিয়া দিব, তৃমি আমাকে 'বিবাহ কর। পবিত্রতা ও লঙ্জাশীলতা আবদুল্লাহর উপর জয়লাভ করিল, অর্থাৎ সাধু ও খোদাতীরু আবদুল্লাহ লজ্জায় অধির হইয়া মহিলাটির প্রস্তাবে প্রত্যাখ্যান করতঃ সেখান হইতে চলিয়া গেলেন। আর একদিনের ঘটনা। খাজা আবদুল্লাহ 'খুছয়ামিয়া' নারী কোন একজন বিখ্যাত গনৎকার মহিলার নিকট দিয়া যাইতে ছিলেন। এই মহিলাটি অত্যধিক মালদার ও হুশিয়ার ছিল, সে প্রতারনামূলক ভাবে আবদুল্লাহকে মাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করিল। প্রথম মহিলাটি যাহা বলিয়াছিল এই মহিলাটিও তাহাই বলিল অর্থাৎ বিবাহের প্রস্তাব দিল। আবদুল্লাহ কিন্তু তাহার কথায়ও মোটেই ধোকা খাইলেন না। তিনি পাথর নিক্ষেপের ওজুহাত দিয়া বাড়ী চলিয়া গেলেন, আবদুল্লাহ বাড়ী আসিয়া আমিনার সহিত অবস্থানকরিলেন। ইহাতে "্নৃরে-মুহাম্মাদী” তাহার পবিত্র পৃষ্ঠ হইতে আমিনার পবিত্র রেহামে চলিয়া গেল। আমিনা গর্ভবতী হইলেন। নৃরনবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম আমিনার পবিত্র গর্ভে আরামে বিশ্রাম করিতেছিলেন। বারান্তরে আবদুল্লাহ হঠাৎ অন্য এক দিন উক্ত খুছয়ামিয়া নাত্রী মহিলাটির নিকট দিয়া যাইতেছিলেন। তখন সেই মহিলাটি আবদুল্লাহর মুখে উক্ত নূর দেখিতে না পাইয়া জিজ্ঞাসা করিল, হে আবদুল্লাহ! তৃমি সেই দিন আমার নিকট হইতে দ্রুত যাইবার পর কোন মহিলার সহিত মিলিত হইয়াছ কি? আবদুল্লাহ উত্তর করিলেন, হী! রাত্রে আমার স্ত্রী ওহাবের কন্যা আমিনার সহিত মিলিয়াছি। তখন খুছয়ামিয়া বলিতে লাগিল, হে আবদুল্লাহ! এখন আর তোমার নিকট আমার কোন প্রয়োজন নাই। কেননা, আমি প্রথমে তোমার আননে নূর দেখিয়াছিলাম, তাই সেই নূর পাওয়ার আশায় তখন বলিয়াছিলাম। এখনত সেই নূর দ্বিতীয় নারীর ভাগ্যে চলিয়া গিয়াছে। 50917799010 09915020161

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.