হযরত ইব্রাহীম (আঃ) পর্যন্ত আসিয়া পৌছিল। (অর্থাৎ আল্লাহ্ তায়ালার এই পবিত্র নিয়মে তাহার ত্রিয় হাবীবের পবিত্র নূর অতি পবিত্রতার সহিত হযরত খাজা আবদুল্লাহ এবং তথা হইতে হযরত আমিনা পর্যন্ত পৌছিয়া গেল)। হযরত আদমের উপদেশ উক্ত মাওয়াহিবে লাদুরিয়া কিতাবে আরো লেখা আছে যে, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় তীহার পুত্র শিষ (আঃ) নিজ সন্তানদের উপর নূরে-মৃহাম্মাদী হেফাজতের ওুছিয়াত করার জন্য আদমের পক্ষ হ'তে ওছিয়াত প্রা হইয়াছিলেন। অতঃপর হযরত শিষ (আঃ) তীহার সন্তানদেরকে নূর হেফাজতের এ ওঁছিয়াত করিয়া যান, যাহা তিনি তীহার পিতার নিকট হইতে প্রান্ত হইয়া ছিলেন। হযরত আদম (আঃ) এর ওছিয়াত এই ছিল,-'সাবধান'। এই পবিত্র নূর যেন পবিত্র নারীর মধ্যে রাখা হয়। হযরত আদমের এই পবিত্র ওছিয়াতটি যথাক্রমে এক যুগ হইতে দ্বিতীয় যৃগ, দ্বিতীয় যুগ হইতে তৃতীয় যুগ, এই ভাবে শেষ পর্যন্ত চলিয়া আসিতেছিল। কোনকালে বা কোন সময়ে বন্ধ ছিল না। অবশেষে আল্লাহ তায়ালা এই পবিত্র নূরকে আবদুল মুত্তালিব ও তাঁহার পুত্র আবদুল্লাহ পর্যন্ত আনিয়া পৌছাইয়া দিলেন। পবিভ্রময় আল্লাহ তায়ালা তীহার প্রিয় হাবীব নূর নবী মুহাম্মদ মৃস্তাফা সাল্লাল্লাহু আলাইহে অ-সাল্লামের "নছব শরীফ জাহিলিয়াতের জিলা ও ব্যতিচার (এবং কৃফরী ও শেরেকী) হইতে পবিত্র রাখিয়াছিলেন। পবিত্র বংশের কেহই ব্যভিচারী ছিলেন না হযরত জাবু নুয়াঈম (রাঃ) হযরত ইবনে আবাস (রাঃ) হইতে মারফুয়ান বর্ণনা করিয়াছেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহে অ-সাল্লাম ফরমাইয়াছেন,-আমার পিতা ও মাতাগণ কখনও জিনায় বা ব্যতিচারে লিপ্ত হন নাই। সদা সর্বদা আল্লাহ ভায়াল৷ আমাকে পবিত্র পৃষ্ঠ দেশ হইতে পবিত্র রেহামে পবিত্র ভাবে স্থানান্তরিত করিতেছিলেন। যাহা পূর্ব হইতেই) পবিত্র ছিল সুসহ্ধিত ছিল। যখন দুইটি শাখা বাহির হইত তখন আমি এদই দুই শাখার উত্তম শাখায় থাকিতাম। (অর্থাৎ যখন আমার কুষ্টির পিতা-মাতাদের মধ্য হইতে কাহারো দুই সন্তান হইত তখন আমি উহাদের মধ্যে যিনি উত্তম হইতেন তীহার পিঠে অথবা রেহামে আসিতে ছিলাম।) মিলাদুন্নবী ১৬ 50917799010 ০9915020161 2 কু এগ &8 কা
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।