Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ 70
📝 Text 📖 PDF

(আঃ) নৃরের আশেক হইয়া নিজে নূর দেখার অভিপ্রায়ে আলাহ তায়ালার নিকট আবার আরজ করিলেন, হে আমার প্রতিপালক! এই নূরকে দয়া করিয়া এমন স্থানে রাখুন আমিও যেন সেই নূর দেখিয়া নিজেকে ধন্য করিতে পারি। আল্লাহ তায়াল৷ আদমের দোয়া কবুল করিয়া সেই নূরকে আদমের (আঃ) মুসারা (তর্জনী) নামীয় আঙ্গুলে রাখিলেন। আদম (আঃ) এ আঙ্গুলটি উপরের দিকে উঠাইয়া স্বচক্ষে নূর দেখিয়া উক্ত নূরের উপর ঈমান আনিয়া বলিলেন, 7401 4১০এ 31 1১ এএ। 3) 413 ০। এও অর্থ-আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই এবং ইহাও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহ তায়ালার রাছুল। হযরত আদম আবার বিনয়ের সহিত বলিলেন, হে আল্লাহ! এই নূর হইতে আর কিছু নূর অবশিষ্ট আছে কি? আল্লাহ তায়ালা ফরমাইলেন, হা, সেই নূরের ছাহাবাদের নূর বাকী আছে। আদম (আঃ) আরজ করিলেন, আয় আল্লাহ। অবশিষ্ট, নূরগুলিকে আমার বাকী আঙ্গুলগুলিতে আনিয়া সংস্থাপন করুন। সেই সময় আল্লাহ তায়ালা হযরত আবুবকরের নূরকে মধ্যমা আঙ্গুলে, হযরত ওছমানের নূরকে কনিষ্ঠা আঙ্গুলে এবং হ্যরত আলীর নূরকে বৃদ্ধা আঙ্গুলে সংস্থাপন করিয়া দিলেন। অতঃপর আদম (আঃ) যখন পৃথিবীতে নামিয়া আসিলেন তখন উক্ত নৃরগুলি পুনরায় আদমের পিঠে চলিয়া গেল। প্রথমে যেইভাবে ছিল সেই ভাবেই রহিল। আরাফাতের ময়দানে নূরে মুহাম্মাদী (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লাম) হাওয়ার নিকট তাশরীফ নিলেন অবশেষে আল্লাহ তায়ালার তাকদীর অনুযায়ী হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ) যখন. আরাফাতের ময়দানে একত্রিত হইলেন, তখন আল্লাহ তায়ালা আদমের নিকট বেহেস্তের 'নহর' পাঠাইয়া দিলেন। হযরত আদম (আঃ) উক্ত নহরে গোসল করিয়া হাওয়া বিবিকে আলিঙ্গন করিলেন এবং এঁ সময় এই পবিত্র নূর হাওয়া বিবির নিকট চলিয়া গেল। এর পর হইতে নূরে মুহাম্মাদী এক পুরুষের পৃষ্ঠ হইতে অন্য পুরুষের পিঠে এবং এক মহিলার পেট হইতে অন্য মহিলার পেটে স্থানান্তরিত হইয়া মিলাদুন্নবী ১৫ 50917799010 09915020161

— Page 13 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.