Barahin E Qatia fi maulid khairul baria Bangla language
/ ৭০
📝 লেখা 📖 পিডিএফ

আপনি না হইতেন তবে আমি আসমান ও জমিন সৃষ্টি করিতাম না। পুনরায় আমি বলিলাম,-হে মা*বুদ। আমাকে কোন বন্ধু হইতে সৃষ্টি করিয়াছেন? এইবার আল্লাহতায়ালা ফরমাইলেন,-হে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহে অ-সাল্লাম।) আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করলাম যেই নূরকে আমি কুদরতের দারা প্রথম হইতেই নতুনভাবে আমার হুকুমে সৃষ্টি করিয়া রাখিয়াছিলাম। আমি উহার সম্মান প্রকাশার্থে উহাকে আমার আজমতের দিকে সম্বোধন করিলাম, এর পর উক্ত নূর হইতে এক অংশ বাহির করিয়া উহাকে আবার তিন অংশে বিভক্ত করিয়াছি। প্রথম অংশ হইতে আপনাকে ও আপনার আহলে-বাইতকে (বংশকে) তৈয়ার করিয়াছি এবং দ্বিতীয় অংশ হইতে আপনার 'বিবিসকল ও সাহাবীদিগকে আর তৃতীয় অংশ হইতে যাহারা আপনার প্রতি মহর্ৎ ও ভালবাসা রাখে তাহাদিগকে সৃষ্টি করিয়াছি। | কিয়ামতের দিবসে উক্ত নূর পুনরায় আমার নৃরের-*দিকে ফিরাইয়া আনা হইবে। আমার অনুগ্রহে আপনাকে ও আপনার আহলে বাইতকে এবং আপনার স্ত্রী ও _ ছাহাবাদিগকে আর যাহারা আপনাকে সর্বাধিক মহরত করে তাহাদিগকে আমার বেহেস্তে প্রবেশ করাইব। অতএব আপনি আমার পক্ষ হইতে উপরোল্লেখিত লোকদিগকে বেহেস্তে দাখেল হওয়ার এই মহা সুসংবাদ জানাইয়া দিন। আদমের পৃষ্ঠ হইতে কপালে নূর আনয়ন উহার প্রতি ঈমান ও ফেরেস্তাদের দর্শন আল্লাহ তায়ালা প্রিয় নূর নবী হযরত মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে অ-সাল্লামের নূর হইতে হযরত আদমের নূর তৈয়ার করিলেন এবং আদমের মাটি হইতে হুজুর পাকের শরীর মুবারক পয়দা করিলেন। তার পর আদমের পিঠে নূরে এই নূরকে দুই নয়নে অবলোকন করিবার-জন্য আদমের পিছনে ফেরেস্তাগণ কাতার বাঁধিয়া দাঁড়াইয়া গেলেন এবং নয়ন ভরিয়া প্রিয় নূর নবীর "নূর" দেখিতে লাগিলেন। ইহা দেখিয়া হযরত আদম (আঃ) বলিলেন, হে আল্লাহ। এই ফেরেস্তাদের কি হইয়াছে তাহারা কেন আমার পিছনে দাঁড়াইয়া রহিয়াছে? উত্তরে আল্লাহ বলিলেন, হে আদম। এই ফেরেস্তারা আমার হাবীবের নূর দেখিতেছে। ইহা শুনিয়া হযরত আদম (আঃ) পুনরায় বলিলেন,-হে মাবুদ মেহেরবানি করিয়া নূরকে আমার আননে আনিয়া দিন! তখন আল্লাহ তায়ালা এ নূরকে আদমের পদৃষ্ঠ হইতে আনিয়া কপালে রাখিয়া দিলেন। এইবার ফেরেন্তাদের কাতার আদমের সম্মুখে আসিয়া দাঁড়াইল। হযরত আদম নিমানু ১৪ 502015010 09150211721

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।