সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড
/ ৭১২
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ সুনানু নাসাঈ শরীফ তোমরা যদি আশংকা কর যে, তারা আল্লাহ্‌র সীমারেখা রক্ষা করে চলতে পারবে না; তবে স্ত্রী যদি কোন কিছুর বিনিময়ে নিজেকে মুক্ত করে নিতে চায়, তাতে তাদের কারো কোন অপরাধ নেই। (২ ; ২২৯) লিখিত চুক্তিনামী । যা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অযুককে স্বজ্ঞানে, স্বেচ্ছায় লিখে দিয়েছে যে, আমি তোমার ত্ী ছিলাম, তুমি আমার সাথে সহবাস করেছ এবং মিলিত হয়েছ। এখন তোমার সাথে আমার থাকা আমি পছন্দ করি না, বরং আমি তোমার থেকে পৃথক হওয়া কামনা করি । তুমি আমার কোন ক্ষতি করনি এবং তোমার উপর আমার যে হক ছিল তা হতে আমাকে বঞ্চিত করনি । যখন আমি আল্লাহ্‌র সীমালজ্বনের ভয় করেছি, তখন তোমাকে অনুরোধ করেছি যে, তুমি আমার সাথে খোলা" কর এবং আমাকে এক তালাক বায়েন দিয়ে দাও, আমার এ মাহরের বিনিময়ে যা তোমার নিকট. রয়েছে। আর তা এত দীনার অথবা মিসকাল হবে । আর তা ব্যতীত আমি তোমাকে যে এত দীনার দান করেছি, তারও বিনিময়ে । সুতরাং তুমি আমার যে অনুরোধ রক্ষা করেছ এ মাহরের বিনিময়ে যা উপরে লিখিত হয়েছে, তা ব্যতীত সেই দীনারের বিনিময়ে, যা উপরে উল্লেখ করা হয়েছে; আর তুমি আমাকে এক তালাক বায়েন দিয়েছ, আর তোমার সামনে আমি তা গ্রহণ করেছি, যখন তুমি আমার সাথে কথা বলেছো আর আমি তোমার কথার উত্তর দিয়েছি আমাদের কথা শেষ হওয়ার পূর্বে । যে টাকার বিনিময়ে তুমি আমাকে খোলা করলে, এ সকল টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। এখন আমি তোমার থেকে পৃথক হলাম । আমি এখন নিজের ইচ্ছায় কাজ করতে পারবো, এ খোলার কারণে, যা উপরে বর্ণিত হলো । এখন আমার উপর তোমার কোন ক্ষমতা চলবে না, আর কোন দাবিও না এবং তোমার পুনরায় আমাকে গ্রহণ করার ক্ষমতাও নেই । আর আমার মত স্ত্রীর যা পাওনা থাকে, আমি সবই তোমার থেকে পেয়েছি। অর্থাৎ খোরপোষ এবং ইদ্দত ইত্যাদি। এখন হতে আমাদের মধ্যে কারো অন্যের উপর কোন হক নেই, দাবিও নেই। যদি কেউ কোন দাবি করে, তবে তা বাতিল বলে গণ্য হবে এবং অপরপক্ষ তার সে দাবি-দাওয়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে । আমরা প্রত্যেকে গ্রহণ করে নিলাম যা অপরপক্ষ স্বীকার করেছে এবং যার দায় থেকে অপরপক্ষ মুক্তিদান করেছে। যা চুক্তিপত্রে লেখা হয়েছে সামনা-সামনি আলাপ-আলোচনা সময়, এই মজলিস হতে উঠে যাওয়ার পূর্বেই, যে মজলিসে আমাদের উভয়ের অঙ্গীকার হলো । তারপর উভয় পক্ষ এতে দস্তখত করবে । দাস-দাসীকে মুকাতাব বানানোর চুক্তিপত্র 74:১1502 21 0965 1 ০ ক এ 25591505005 025 55 1010 42 5301 5551 5054 ০১1 ১150 5৮০ ২৯০০ ০8090 02095 হজ (5 1348 5 ১2322582124 298 ০ এস ০1285 ০৬৯১ 8১ পে ০৪5১1 584205০2 3 ০৮৯১০ 4191-/31925 ১১০4 55০ 3০ যম ০০১০০১৪০৬০১ ০১০ ৮০০৪ এএ। 0১০০ ০ ৩০ ০৪ 3৯. 5844 22054% 0585 ০৫5 20501০4৮২45 ১০ 250০০ » ০411 91১142155 ০০২০১০৫০০০৪ 35০। 9১:৯৮৮০১। 3৮ 4০4০ এপ ৯995 99 ০ ৭১৯ এ1১ (১১০ ৬১২ | (০4৯০ ০০ (51১85 ৬৬৬4-11-৬4 581019-00

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।