প্রকাশকের কথা মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান হিসেবে মনোনীত করেছেন। ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি। কুরআন শরীফ হচ্ছে তাত্তিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ, হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ; আর সুন্নাহ্ হচ্ছে তার বাস্তবায়নের নমুনা । কুরআন শরীফে আল্লাহ্ তা'আলা ঘোষণা দিয়েছেন : “নিশ্চয়ই রাসূলুল্লাহ্ (সা)-এর মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বা সর্বোত্তম আদর্শ রয়েছে ।” হাদীস শরীফে হযরত আয়েশা (রো) কর্তৃক বর্ণিত হয়েছে : “রাসূলুল্লাহ্ সো)-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্তব রূপ।" কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য । মহানবী (সা)-এর লক্ষ-লক্ষ হাদীস থেকে যাচাই-বাছাই করে হাদীস গ্রন্থসমূহ সংকলিত হয়েছে। তন্মধ্যে বিশ্ুদ্ধতার মানদণ্ডে ছয়টি হাদীস গ্রন্থকে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে। এগুলোকে সিহাহ সততাহ্ বা বিশুদ্ধতম ছয়টি হাদীস খন্থ বলা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই ছয়টি বিশুদ্ধতম হাদীস গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করে ইতিমধ্যে প্রকাশ করেছে। সুনানু নাসাঈ শরীফও উপরোক্ত মহতী কার্যক্রমের অন্তর্ভুক্ত । সুনানু নাসাঈ শরীফের চতুর্থ খণ্ডটি ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয়। সমুদয় কপি নিঃশেষ হওয়ায় এক্ষণে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । এ সংস্করণ প্রকাশের পূর্বে পুনঃসম্পাদনা করানো হয়েছে। সম্পাদনা করেছেন শায়খুল হাদীস মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম এবং প্রুফ সংশোধন করেছেন জনাব কালাম আযাদ । এই অমূল্য হাদীস-থন্থের চতুর্থ খণ্ডটি পুনঃ প্রকাশের শুভ-মুহূর্তে আমরা আল্লাহ্ তা“আলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। পরিশেষে গ্রন্থটির অনুবাদক (মরহুম) মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী, সম্পাদক ও এর প্রকাশনার . উত্তম জাযা দান করুন। ৬/৬//-171)-৬455101-0017)
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।