সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড
/ ৭১২
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ সুনানু নাসাঈ শরীফ ৪১৪৮. আমর ইবৃন ইয়াহইয়া ইবৃন হারিস রে) - - - - মুজাহিদ (রা থেকে বর্ণিত। তিনি বলেন, কুরআন মজীদে যে বলা হয়েছে। খুমুস বা পঞ্চমাংশ আল্লাহ এবং তীর রাসূলের জন্য, তা রাসূলুল্লাহ্‌ ই এবং তার নিকটাত্ীয়দের জন্য, কারণ তীদের জন্য সদকা গ্রহণ করা বৈধ ছিল না। রাসূলুল্লাহ্‌ বধ এ পঞ্যমাংশের পঞ্চমাংশ গ্রহণ করতেন আর তীর আত্মীয়দের জন্য ছিল পঞ্মাংশের পঞ্চমাংশ। আর ইয়াতীমদের জন্যও ছিল অনুরূপ। আর মুসাফিরদের জন্য অনুরূপ এবং নিকট আত্মীয়দের জন্য অনুরূপ অংশ ছিল। আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, আল্লাহ্‌ তা'আলা যে নিজের নাম নিয়ে শুরু করে 4150 ০ বলেছেন : এটা বাক্যের সূচনাবিশেষ । কারণ সমুদয় বস্তু আল্লাহরই । এবং “ফায়' ও 'খুমুস'- -এর ক্ষেত্রে তিনি প্রথমে নিজের নাম নিয়ে শুরু করেছেন। এর কারণ এই যে, এ দু'টো উত্তম অর্জন । আর সাদকার ক্ষেত্রে নিজের নাম নিয়ে আরম্ভ করেন নি। বরং বলেছেন : 3231 ৮1988115(54০41 (| অর্থাৎ সাদকা ফকীরদের জন্য ........ ৷ কারণ সাদকা মানুষের ময়লা-স্বরূপ। কেউ কেউ বলেছেন : গনীমতের মালের কিছু অংশ নিয়ে কাবার মধ্যে রেখে দেওয়া হবে আর সেটাই আল্লাহ্‌র অংশ । রাসূলুল্লাহ্‌ প্র -এর অংশ ইমাম বা শাসক পাবেন। তিনি তা দিয়ে ঘোড়া, অস্ত্র-শস্ত্র ক্রয় করবেন, যাকে দেওয়া ভাল মনে করবেন, দেবেন, যাকে দিলে মুসলিম সাধারণের উপকার ও কল্যাণ হয় তাকে এবং মুহাদ্দিস, ফুকাহা ও কুরআনচর্চাকারীদেরকে দেবেন। রাসূলুল্লাহ ক -এর আত্মীয়দের অংশ বনূ হাশিম ও বনু মুস্তালিব পাবেন; চাই তারা ধনী হন বা দরিদ্র। কেউ কেউ বলেন : তীদের মধ্যে যারা দরিদ্র কেবল তাঁরাই পাবেন, ধনীরা পাবেন না। যেমন ইয়াতীম ও মুসাফিরদের মধ্যে যারা দরিদ্র, তারাই পাবে । এ মতই আমার কাছে অধিক সঠিক বলে মনে হয়। কিন্তু পাওয়ার ক্ষেত্রে ছোট-বড়, নারী-পুরুষ সবাই সমান। কেননা আল্লাহ্‌ তা'আলা এই সম্পদ তাদের দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ্‌ 8 তাদের মধ্যে বন্টন করেছেন । আর হাদীসে উল্লেখ নেই যে, রাসূলুল্লাহ্‌ প্র$কাউকে বেশি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং কাউকে কম। এই মাসআলায় ইমামগণের কোন মতভেদ আছে বলে আমাদের জীনা নেই যে,যদি কেউ কারো সন্তানদের জন্য নিজের এক-তৃতীয়াংশ মাল প্রদানের ওসীয়ত করে, তাহলে সকল সন্তানই সমান হারে পাবে; চাই তারা ছেলে হোক বা মেয়ে- যদি তাদের পরিসংখ্যান জানা থাকে। এমনিভাবে যদি কোন জিনিস কারো সন্তানদের দেওয়ার জন্য বলা হয়, তাহলে এ জিনিস সকল সন্তানই সমান হারে পাবে । অবশ্য যে ব্যক্তি দেওয়ার নির্দেশ দেয়, সে যদি পরিস্কার বলে দেয় যে, অমুক এতটুকু পাবে, আর অমুক এতটুকু, তাহলে তার কথানুষায়ী দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এক অংশ মুসলমান ইয়াতীমগণ পাবে । এক অংশ মুসলমান মিসকীনগণ এবং এক অংশ মুসাফিরগণ পাবে । আর কাউকে মিসকীনের অংশ ও মুসাফিরের অংশ-এই দুই অংশ একত্রে দেওয়া হবে না; বরং তাকে বলা হবে তুমি হয় মিসকীনের অংশ গ্রহণ কর অথবা মুসাফিরের অংশ গ্রহণ কর । গনীমতের মালের অবশিষ্ট চারভাগ ইমাম এ মুসলমানদের দেবেন, যারা বালেগ এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল । 2০১৫০ ১2০92 ১০১৯1০2০০০০: ০২০৮১ (2৪৫৯ 00,০৯৯ ০৯ ০০ (351.15৭ রি ০০০৯৯ 5১০০০ ০]। ০25 ০৭৫০০ ০৮005 ০৫০৯। ০২০451০৮4০০ ১০৪ ০২ প্‌ পা রি পপ ঠি পল ঠ পলাশ ৬৬০৪ ৪. চন তত. এপ) তা জরাতি। ভি 56 তে ৪8 ৫৪ ৬/৬৮//-171)-৬4559101-0017)

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।