সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ২য় খণ্ড
/ 598
📝 Text 📖 PDF

প্রকাশকের কথা . মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ্‌ রব্বুল আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান হিসেবে মনোনীত করেছেন । ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি । কুরআন শরীফ হচ্ছে তাত্তিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ, হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ আর সুন্নাহ্‌ হচ্ছে তার বাস্তবায়নের নমুনা ৷ কুরআন শরীফে আল্লাহ্‌ তায়ালা ঘোষণা দিয়েছেন, “নিশ্চয় রাসূলুল্লাহ্‌ (সা)-এর মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বা সর্বোত্তম আদর্শ রয়েছে । হাদীস শরীফে হযরত আয়েশা (রা) কর্তৃক বর্ণিত হয়েছে- “রাসূলুল্রাহ্‌ (সা)-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্তব রূপ কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য । মহানবী (সা)-এর লক্ষ-লক্ষ হাদীস থেকে যাচাই-বাছাই করে হাদীস গ্রন্থ সংকলিত হয়েছে। তনুধ্যে বিশুদ্ধতার মানদণ্ডে ছয়টি হাদীস গ্রস্থকে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে। এগুলোকে সিহাহ্‌ সিত্তাহ্‌ বা বিশুদ্ধতম ছয়টি হাদীস গ্রন্থ বলা হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই ছয়টি বিশুদ্ধতম হাদীস গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনা কার্যক্রম গ্রহণ করে । ইতিমধ্যে পীচটি গ্রন্থ কয়েক খণ্ডে বিভক্ত করে প্রকাশ করা হয়েছে । সুনানু নাসাঈ শরীফও এই মহতী কার্যক্রমের অন্তর্তৃক্ত। বর্তমানে এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো । অচিরেই অন্যান্য খশুগুলোও প্রকাশ করা হবে ইনশাআল্লাহ্‌। এই অমূল্য হাদীস-গন্থের দ্বিতীয় খণডটি প্রকাশের শুভ-মুহূর্তে আমরা আল্লাহ্‌ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমরা আশা করি, নাসাঈ শরীফের বাংলা অনুবাদও সিহাহ্‌ সিত্তাহ্‌'র অন্যান্য গ্রন্থের ন্যায় সমাদৃত হবে। গ্রন্থটির অনুবাদ, সম্পাদনা ও এর প্রকাশনার বিভিন্ন পর্যায়ে ধারা আন্তরিক শ্রম দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ আবদুর রব পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ///.691117-5/66101-0017

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.