সুনানু নাসাঈ শরীফ ৪র্থ খণ্ড — সুনানু নাসাঈ শরীফ ২য় খণ্ড
/ 598
📝 Text 📖 PDF

মহাপরিচালকের কথা সিহাহ সিত্তাহ্‌র হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম । ইমাম আবূ আবদির রহমান আহমদ ইব্নে শোয়াইব আনৃ-নাসাঈ (র) (৮৩০-৯১৫ খ্রীষ্টাব্দ) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন । মহানবী (সা)-এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরব দেশসমূহের বিভিন্ন অঞ্চল সফর করেন। তার অক্রান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে এই গ্রন্থটি সংকলিত হয়। আল-কুরআন হচ্ছে মানব জাতির হেদায়েত ও পথ-নির্দেশনা, আর হাদীস ও সুন্নাহ্‌ হচ্ছে কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। এজন্য ইসলামী জীবন-বিধানে কুরআনের পরেই হাদীস ও সুন্নাহ্‌র স্থান । বিদায় হজ্জের ভাষণে রাসূলে করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উদাত্তকষ্ঠে আহ্বান জানিয়েছেন, “আমি তোমাদের মধ্যে দু'টো জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দু'টো আঁকড়ে থাকবে ততদিন কখনও পথভ্রষ্ট হবে না। এ দু'টো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ” প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআনের মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ পবিত্র কুরআন হলো সংক্ষিপ্ত, ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী কিতাব । হাদীস হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামী প্রকাশনা কার্যক্রম প্রকল্পের আওতায় “সিহাহ্‌ সিত্তাহ্‌' অনুবাদ ও প্রকাশনা কর্মসূচি হাতে নিয়েছে । ইতিমধ্যে সিহাহ্‌ সিত্তাহ্ভুক্ত বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, সুনানু ইবনে মাজাহ্‌ শরীফ প্রকাশিত হয়েছে। মুয়াত্তা ইমাম মালিক ও মুয়াত্তা ইমাম মুহাম্মদ ইত্যাদি হাদীস গ্রন্থের অনুবাদ খপ্ডাকারে প্রকাশিত হয়েছে। এই ধারাবাহিকতায় বর্তমানে সুনানু নাসাঈ শরীফের দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো । এ গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা“আলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উদ্দেশ্যে দরূদ ও সালাম পেশ করছি। নাসাঈ শরীফের অনুবাদ, সম্পাদনা এবং তা প্রকাশের ক্ষেত্রে অনুবাদ ও সংকলন বিভাগের যে সব কর্মকর্তা-কর্মচারী শ্রম দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমাদের সকলের শ্রম কবুল করুন। ৬///.691117-5/66101-0017

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.