উলামায়ে কিরামের খিদমতে আরজ
নির্ভরযোগ্য ফিক্হের কিতাবাদীতে বর্ণিত উশর ও খিরাজের বিধানের আলোকে। বাংলাদেশের প্রেক্ষিতে মাসয়ালার সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে এ বইয়ে। উশর ও খিরাজের বিধান সংμান্ত যে মূলনীতি কিতাবাদীতে উলেস্নখ রয়েছে এরই উপর ভিত্তি করে আমার নিজস্ব গবেষণা প্রসূত রায় এই বইয়ে বাণীবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ভূমির বিধান সংμান্ত আলোচনায় উলামায়ে কিরামকে আরো বেশি গবেষণা চালানোর অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে আমার রায়ই চুড়ান্ত এমন দাবী করছি না, তবে বিষয়টি যেহেতু একটি ফরয ইবাদাত কেন্দ্রিক তাই সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় আনতে আহ্বান করছি। বইখানি শুধু আলিম নয় বরং সাধারণ মুসলমানের জন্য অনায়াসে পাঠযোগ্য ও সহজবোধ্য করতে কিতাবাদীর ইবারাত উদ্ধৃত করলাম না। তবে যেসব কিতাবের আলোকে এ বই প্রণীত হয়েছে তার নাম নিম্নে পেশ করছি। আলিমগণ প্রয়োজনে মূল কিতাব দেখে নেবেন। কিতাবের নাম আল হিদায়া- ইমাম মারগীনানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল কাদীর- ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি আল বাদাইউস্ সানাঈ- ইমাম আলাউদ্দীন কাসানী রাহমাতুল্লাহি আলাইহি রাদদুল মুহতার (শামী)- আল্লামা ইবনে আবিদীন রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া হিন্দীয়া (আলমগীরী)
ََََََََََََُُِِِِِِّ ٕ