মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

এখনো তাঁর গবেষণাধীন রয়েছে। কয়েক বছর পর দ্বিতীয়বার চিঠি লিখলে জানান- গবেষণা শেষ হয়েছে এবং এ বিষয়ে তাঁর গবেষণালব্ধ কিতাব اسلام كا نظام اراضي ছাপার কাজ চলছে। কিতাবখানা সংগ্রহ করে পড়লে এ প্রশ্নের উত্তর জানা যাবে। পরবর্তীতে সুযোগ মতো কিতাবখানা সংগ্রহ করি। আলহামদুলি ল্লাহ! মুফতি সাহেব তাঁর কিতাবে উপমহাদেশের ভূমি ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করে অত্যন্ত প্রামাণ্যভাবে এ মাসয়ালার সমাধান দিয়েছেন। ১৯৮৬ সালে ইসলামে ভূমি ব্যবস্থা নামে এ কিতাবের বঙ্গানুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়। দীর্ঘদিন থেকে আমি মওকা পেলেই উলামায়ে কিরামের সামনে বিষয়টি উত্থাপন করি। বাংলাদেশের ভূমি ব্যাপারে চিন্তা-গবেষণা করে সিদ্ধান্ত দেয়ার জন্য তাঁদের কাছে অনুরোধ করতে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য- এ বিষযয়ে কিছু বিচ্ছিন্ন প্রকাশনা নজরে পড়লেও উলামায়ে কিরাম সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিতে এখনো এগিয়ে আসেননি; অথচ বাংলাদেশের ভূমি ব্যাপারে সুস্পষ্ট একটা সিদ্ধান্তে আসা একান্তই প্রয়োজন, কারণ ফতোয়ায়ে আলমগীরীর ভাষ্য মতে- ভূমি থেকে উৎপাদিত ফসলের উশর কিংবা খিরাজ আদায় না করে ভোগ করা হালাল হবে না। আল্লাহ্‌র দেয়া তাওফীক অনুযায়ী এ বিষযয়ে যেটুকু পড়াশুনা, চিন্তা-গবেষণা করেছি- তাতে আমি মনে করি বাংলাদেশে মুসলমানের মালিকানাধীন অধিকাংশ ভূমি উশরী। এ ভূমি থেকে উৎপাদিত ফসলের উশর আদায় করা ফরয। আমার এই মতামত (দায় মুক্তির জন্য হলেও) লিখে প্রকাশের ইচ্ছা জাগে মাঝে মধ্যে; কিন্তু প্রাত্যহিক জীবনের নানাবিধ ব্যস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। এবার (২০০৫ খ্রী.) বৃটেন সফরে এলে আমার বড় ছেলে মো. আবদুল আউয়াল হেলাল আমাকে

ََََََََََََُُِِِِِِّ ٕ

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।