মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ٢٦
📝 نص 📖 PDF

পূর্বকথা

سم االله ارمحن ارحيم احلمد الله رب العاملني واصلاة واسلام ىلع سيدنا وونلا حممد واهل واصحابه أمجعني، وعد

ইসলাম হচ্ছে সর্বকালীন এবং সর্বজনীন জীবন ব্যবস্থা। মানবজীবনের প্রতিটি অধ্যায়ের সুস্পষ্ট দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান রয়েছে। প্রত্যেক মুমিন-মুসলমানের জন্য সে নির্দেশনা পূর্ণাঙ্গ মেনে চলা অপরিহার্য। ইসলামের মৌলিক পঞ্চস্তম্ভের একটি যাকাত। সম্পদের যাকাত আদায় করা ফরয। অস্বীকার করা কুফরি। অন্যান্য সম্পদের ন্যায় ভূমি থেকে উৎপাদিত ফসলেরও নির্ধারিত যাকাত রয়েছে। শরীয়তের পরিভাষায় ফসলের যাকাতকে উশর ও খিরাজ বলে। অর্থাৎ, জমি উশরী হলে যা আদায় করতে হবে তা উশর। আর জমি খিরাজী হলে যা আদায় করতে হবে তা খিরাজ। কুরআন-সুন্নাহ্‌র আলোকে ফিকহ্‌ের কিতাবাদীতে ইসলামের ভূমি ব্যবস্থা সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। উশরী ভূমি থেকে উৎপাদিত ফসলের উশর আদায় করা মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য (ফরয)। আমাদের দেশের ভূমি উশরী না খিরাজী এ প্রশ্নটি ছাত্র জীবন থেকেই আমায় ভাবিত করতো। সাধারণ মুসলমানতো বটেই উলামায়ে কিরামকেও এ ব্যাপারে নির্লিপ্ত দেখে অবাক হতাম। ব্যক্তিগত ভাবে এ প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করেছি বিভিন্ন ভাবে। কর্মজীবনে যখন সৎপুর দারুল হাদীসে ছিলাম তখন পাকিস্তানের মুফতি মুহাম্মাদ শফী রাহমাতুল্লাহি আলাইহির কাছে বিষয়টি জানতে চেয়ে চিঠি লিখি। উত্তরে তিনি জানান বিষয়টি

ٕ

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.