মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

ٕ

শেষ গুজারিশ দেশের গরীব জনগণের ভাগ্যোন্নয়নে সরকারের পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন বেসরকারী সংস্থা (এনজিও) নানামূখি তৎপরতা অব্যাহত রেখেছে। কিন্তু প্রশাসনিক নানা জটিলতা এবং ব্যাপক দুর্নীতির কারণে সরকার গৃহীত প্রকল্পগুলোর সুফল গরীব জনগণ ভোগ করতে পারে না। এ ছাড়া মানুষের দারিদ্রের সুযোগ গ্রহণ করে কিছু কিছু এনজিও গ্রামীণ পর্যায়ে লোনের নামে সুদী ব্যবসা চালিয়ে বিত্তহীন মানুষকে ব্যাপকভাবে শোষণ করে চলেছে। সরল সহজ মানুষ তাদের ব্যবসায়ী কুট কৌশলের কথা চিন্তা না করেই সাময়িক ফায়দা দেখে লোন গ্রহণ করে। পরিণামে দেখা যায় যা গ্রহণ করে তার চেয়ে কয়েকগুণ বেশি ফেরৎ দিতে হয়। কোন কোন এনজিও তো উন্নয়ণের আড়ালে সমাজে অনৈতিকতার বীজ বপন করে চলেছে। ক্ষেত্র বিশেষে ধর্মান্তরের ঘটনাও ঘটছে। এই সামাজিক বিপর্যয়ের মুকাবেলায় কৃষি প্রধান বাংলাদেশের প্রতিটি গ্রামের সচেতন মুসলমান এবং উলামায়ে কিরাম, বিশেষ করে মসজিদের ইমামগণ যদি আন্তরিকতার সাথে প্রত্যেক কৃষকের কাছে উশর আদায়ের গ্ররুত্ব তুলে ধরেন এবং তাদেরকে উৎসাহী করেন তবে একদিকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পালনের ব্যবস্থা হবে। অন্যদিকে গরীব জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে যে নানা অপকর্মের সুত্রপাত হচ্ছে- এর কার্যকর প্রতিরোধের ব্যবস্থা করা সম্ভব হবে। একজন ক্ষুধাকাতর দরিদ্র মানুষ নিজের এবং পরিবার পরিজনের ভরণ-পোষণের ব্যবস্থা বৈধ উপায়ে করে নিতে পারলে খুব সহজে অবৈধ উপায় খুঁজবে না। বিকল্প ব্যবস্থা না দিয়ে মানুষকে শুধু নীতি-নৈতিকতার নসীহত করলে সুফল পাওয়ার আশা করা যায় না। উশর আদায়কে আমরা যদি একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করি এবং প্রত্যেক গ্রামে যদি সংঘবদ্ধভাবে উশর আদায় করে

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।