ٕ
মাসয়ালা: প্রাপ্ত ফসলের একদশমাংশ অথবা এর বাজার মূল্য দিয়ে উশর আদায় করতে হবে। মাসয়ালা: উশর ও খিরাজ আদায় করে নির্ধারিত খাতে ব্যয় করা মূলতঃ ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আমাদের দেশে যেহেতু ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত নয় তাই প্রত্যেক মুসলমান নিজ দায়িত্ব্বে উশর ও খিরাজ আদায় করতে হবে। মাসয়ালা: পতিত জমি আবাদ করে চাষ করা হলে যদি পার্শ্ববর্তী ভূমি উশরী হয় তবে আবাদকৃত ভূমিও উশরী বলে গণ্য হবে। যদি পতিত ভূমি থেকে সমান দূরত্বে উশরী ও খিরাজী উভয় প্রকার ভূমি থাকে তবুও আবাদকৃত ভূমি উশরী বলে গণ্য হবে। মাসয়ালা: কোন মুসলমানের মালিকানায় যদি খিরাজী ভূমি থাকে (অমুসলমানের কাছ থেকে μয় কিংবা দানসূত্রে প্রাপ্ত) তবে খিরাজ আদায় করতে হবে। খিরাজের পরিমাণ এক পঞ্চমাংশ (খিরাজে মুকাসামা হিসেবে)। মাসয়ালা: খিরাজের টাকা মসজিদ, মাদরাসা, রাস্তা-ঘাট নির্মাণ অথবা মেরামত ইত্যাদিসহ সমাজ উন্নয়ণমূলক কাজে ব্যয় করা বৈধ। মাসয়ালা: উশরী ভূমিতে উৎপাদিত ধান, গম ইত্যাদির মত ফল-মুল, শাক-সব্জীরও উশর দিতে হবে। মাসয়ালা: বসতবাড়ী থেকে উৎপাদিত ফল-মুল ইত্যাদির উশর দেয়া লাগবে না। মাসয়ালা: কারো কারো মতে খিরাজী ভূমির মালিক মুসলমান সরকার কর্তৃক নির্ধারিত খাজনা আদায় করার সময় খিরাজের নিয়ত করে নিলে খিরাজ আদায় হয়ে যাবে।