ٕ
উশর সম্পর্কিত জরুরী মাসাঈল মাসয়ালা: যেসব ভূমি বৃষ্টির পানি দ্বারা সিক্ত করে ফসল উৎপাদন করা হয়, পরিশ্রম করে পানি সেচের ব্যবস্থা করতে হয় না, সেসব ভূমির উৎপাদিত ফসলের একদশমাংশ (দশ মন হলে এক মন) উশর হিসেবে দিতে হবে। আর কোন ভূমিতে পরিশ্রম করে পানি সেচের মাধ্যমে ফসল উৎপাদন করা হলে উৎপাদিত ফসলের বিশ ভাগের এক ভাগ (বিশ মন হলে এক মন) উশর হিসেবে দিতে হবে। মাসয়ালা: কোন ভূমিতে বৃষ্টির পানি এবং সেচ ব্যবস্থা উভয়টির সমন্বয়ে ফসল উৎপাদন করা হলে এর বিধান হলো- বৃষ্টির পানির পরিমাণ বেশি হলে ফসলের দশ ভাগের একভাগ দিতে হবে। আর সেচের পানির পরিমাণ বেশি হলে ফসলের বিশ ভাগের এক ভাগ দিতে হবে। মাসয়ালা: কোন ভূমিতে যদি বৃষ্টির পানি, কূপের পানি এবং নহরের পানির সমন্বয়ে ফসল উৎপাদন করা হয় তবে এর হুকুম হলো- ফসলকে দুই ভাগ করে প্রথম অর্ধেকের দশ ভাগের এক ভাগ এবং দ্বিতীয় অর্ধেকের বিশ ভাগের একভাগ উশর হিসেবে দিতে হবে। মাসয়ালা: বর্গা চাষের ক্ষেত্রে জমির মালিক এবং চাষী প্রাপ্ত ফসলের নিজ নিজ অংশের উশর আদায় করতে হবে। মাসয়ালা: প্রকৃতিক দুর্যোগ (বন্যা, মড়ক ইত্যাদি) বশতঃ ফসল বিনষ্ট হয়ে গেলে উশর দেয়া লাগবে না। মাসয়ালা: ফসল কাটার আগেই যদি বিিμ করে দেয়া হয় তবে েμতাকেই উশর আদায় করতে হবে। মাসয়ালা: কেউ যদি বসতবাড়ীকে চাষের ভূমিতে পরিণত করে এবং তা বৃষ্টির পানি অথবা নদীর পানি দ্বারা সিক্ত করা হয়, তবে প্রাপ্ত ফসলের উশর দিতে হবে।