মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

ٕ

১৯৪৭ সালে দেশ বিভাগের মাধ্যমে মুসলমানের পৃথক আবাসভূমি পাকিস্তানের জন্ম হয়। এক্ষেত্রে ভূমির শরয়ী বিধান পূর্ববৎ বহাল থাকবে। অর্থাৎ, আগে থেকে মুসলিম মালিকানায় যে ভূমি ছিলো তা উশরীই থাকবে। কেবল নতুন রাষ্ট্র পাকিস্তানে রেখে যাওয়া অমুসলমানের ভূসম্পত্তির ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এ কথা সবার জানা যে, নতুন রাষ্ট্র পাকিস্তানের সরকার অমুসলমানের রেখে যাওয়া ভূসম্পত্তিকে লাওয়ারিশ সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে নেয়। পরবর্তীতে কোথাও বিনামূল্যে এবং কোথাও মূল্যের বিনিময়ে মুসলমানর মালিকানায় ছেড়ে দেয়। এমতাবস্থায় এরকম ভূমিতে শরয়ীভাবে মুসলমানের মালিকানা সাব্যস্থ হয়। তাই এসব ভূমি উশরী হিসেবে গণ্য হবে এবং উশর আদায় করতে হবে। ১৯৭১ সালে নয়মাস যুদ্ধের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই নতুন দেশ হওয়ার কারণে শরয়ী হুকুমের কোন পরিবর্তন হবে না। আগে থেকে এ অঞ্চলের যে ভূমি উশরী হিসেবে প্রমাণিত তা উশরীই থাকবে। উলেস্নখ্য যে, বাংলাদেশে এমন অনেক ভূমি আছে যার পূর্ববর্তী মালিকানার ইতিহাস কোনμমেই জানা যায় না। কয়েক পুরুষ ধরে কোন ভূমি হয়তো মুসলমানরাই ভোগ করে আসছে। কিন্তু কয়েক পুরুষ আগে এ ভূমির মালিক কে ছিলো তা জানা যায় না। এমতাবস্থায় ফুকাহাগণের সতর্কতামূলক সিদ্ধান্ত হচ্ছে- এরকম ভূমিকে উশরী গণ্য করতে হবে। মোটকথা বাংলাদেশের কোন ভূমি শরীয়তের দৃষ্টিতে খিরাজী বলে প্রমাণিত না হওয়া পর্যন্ত উশরী বলে বিবেচিত হবে। এ ভূমি থেকে উৎপাদিত ফসলের উশর আদায় করতে হবে।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।