ٕ
সৈয়দ মুর্তাজা আলী প্রণীত শাহজালাল ও সিলেটের ইতিহাস প্রভৃতি গ্রন্থ দ্রষ্টব্য)। এ ছাড়া মাখদুম শাহ দৌলা (পাবনা অঞ্চল), সুলতান রূমী (ময়মনসিংহ অঞ্চল), বাবা আদম শহীদ (বিμমপুর অঞ্চল), সুলতান মাহমুদ বল্খি মাহিসাওয়ার (বগুড়া অঞ্চল), খান জাহান আলী (খুলনা ও বাগেরহাট অঞ্চল), শাহ শরফুদ্দীন চিশ্তী (ঢাকা অঞ্চল), শাহ বদর উদ্দীন আল্লামা ওরফে বদর শাহ পীর (চট্টগ্রাম অঞ্চল) প্রমুখ আউলিয়া কিরামের ঐকান্তিক প্রচেষ্টায় পুরো বাংলার মানুষ ব্যাপকভাবে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। হানাফি মাযহাবের ভূমি সংμান্ত মূলনীতির একটি হলো- কোন দেশ বা এলাকার মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলে তাদের মালিকানধীন ভূমি উশরী হয়ে যায়। এই মূলনীতির আলোকে নিঃসন্দেহে বলা যায় স্বেচ্ছায় ইসলাম গ্রহণকারী বাংলার মুসলমানের মালিকানাধীন ভূমি উশরী। আর উশরী ভূমি উত্তরাধিকার সূত্রে, দানসূত্রে বা খরিদাসূত্রে পরবর্তীতে মুসলমানের হস্তগত হলে তা উশরীই থাকে। ১২০১ সালে ইখতিয়ার উদ্দীন মুহাম্মাদ বিন বখতিয়ারের বাংলা বিজয় থেকে ১৭৫৭ সালে নবাব সিরাজুদ্দৌলার পরাজয় পর্যন্ত সাড়ে পাঁচশত বছরেরও বেশি সময় এ অঞ্চল মুসলমানের শাসনাধীন ছিলো। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সরকারের ভূমিনীতির নানা পরিবর্তন সাধিত হলেও কোন না কোন ভাবে মুসলমানের মালিকানা ও ভোগাধিকারের প্রমাণ বিদ্যমান রয়েছে। সুতরাং এদিক থেকে বিবেচনা করলেও বাংলার মুসলমানের ভূমিকে উশরী গণ্য করতে হবে। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল, প্রায় দুইশ' বছর বাংলাসহ গোটা ভারতবর্ষ বৃটিশ শাসনাধীন ছিলো। এসময় উলামায়ে কিরামের সর্ববাদী সিদ্ধান্তে ভারতবর্ষকে দারুল হারব ঘোষণা করা হয়। দারুল হারবের ভূমি ব্যাপারে ফুকাহার সিদ্ধান্ত হলো এ ভূমি উশরীও নয় খিরাজীও নয়। দারুল হারবের ভূমি সংμান্ত যে বিধান ও নির্দেশ রয়েছে তা ভারত বর্ষের ভূমির ব্যাপারে প্রযোজ্য হবে কিনা ভেবে দেখতে হবে।