মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

ٕ

দুইশ' বছরের বৃটিশ শাসন সৃষ্ট সমস্যা। ইতিহাসের এসব অস্পষ্ট তথ্য-উপাত্তগুলোর উপর গবেষণা চালিয়ে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে; কেননা বাংলাদেশের ভূমি যদি উশরী হয়ে থাকে আর আমরা উশর আদায় না করি তবে ফরয তরকের গোনাহে আটকে যাচ্ছি। মনে রাখতে হবে, উশর কেবলমাত্র একটা ট্যাক্সই নয়, বরং ইহা আল্লাহ্‌ পাক নির্ধরিত একটা মৌলিক ইবাদাতও। যে ভূখণ্ডটি বাংলাদেশ বলে বিশ্বমানচিত্রে বর্তমানে পরিচিত এ অঞ্চলে মুসলমানের রাজনৈতিক প্রতিষ্ঠা ৬০০ হিজরী মুতাবেক ১২০১ ঈসায়ী সালে (মতান্তরে ১২০৩ বা ১২০৪) তুর্কী বীর ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ারের বিজয়ের মাধ্যমে। কিন্তু এরও বহু আগে খ্রীস্ট্রীয় সপ্তম শতাব্দিতে আউলিয়ায়ে কিরামের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের বাণী পৌঁছে যায়। তখন থেকেই মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। পরবর্তীতেও এ ধারা সফলভাবে অব্যাহত থাকে। বাংলাদেশের আঞ্চলিক ইতিহাসে এর পর্যাপ্ত উদাহরণ বিদ্যমান রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যায়, ১৩০৩ ঈসায়ী সালে সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামনী রাহমাতুল্লাহি আলাইহির অভিযানে সিলেট বিজয় হয়। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ও সঙ্গীয় আউলিয়ায়ে কিরামের প্রচেষ্টায় অত্র এলাকার মানুষ ব্যাপক হারে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। এমনকি তিনি সঙ্গীয় সিকান্দার গাজীকে প্রধান করে এ অঞ্চলে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের বাইরে নেত্রকোনা, ব্রাহ্মণ বাড়িয়া, কুমিল্লা, লক্ষ্ণীপুর, নোয়াখালী, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, করিমগঞ্জ এবং চব্বিশ পরগনা (বর্তমান ভারতভুক্ত) প্রভৃতি অঞ্চলেও সঙ্গীয় আউলিয়ায়ে কিরামকে প্রেরণ করে ইসলাম প্রচারের ব্যবস্থা করেন। (দেওয়ান মুহাম্মাদ আজরফ প্রণীত সিলেটে ইসলাম, দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী প্রণীত জালালাবাদের কথা এবং

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।