মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

ٕ

মালিকানায় গেলে কিংবা এক মুসলমান অন্য মুসলমানের কাছ থেকে উশরী ভূমি খরিদ করলে তা উশরী থাকে। এক্ষেত্রে মালিকানার হাত বদলে ভূমির হুকুমের তারতম্য হয় না। খিরাজী ভূমি হানাফি মাযহাব মতে ভূমি খিরাজী হওয়ার কারণ নিম্নরূপ- এক. মুসলমানগণ যুদ্ধ করে কোন দেশ জয়ের পর রাষ্ট্রের পক্ষথেকে সেদেশের ভূমি মুসলমানগণের মধ্যে বণ্টন না করে অমুসলমান মালিকদের মালিকানায় ছেড়ে দিলে (খায়বার জয়ের পর নবীজী যেরূপ করেছিলেন) সেই ভূমি খিরাজী হয়ে যায়। দুই. কোন অমুসলমান রাষ্ট্র বিনাযুদ্ধে মুসলমানগণের সাথে সন্ধি করে স্বেচ্ছায় জিম্মি হয়ে গেলে তাদের ভূমি খিরাজী হয়ে যায়। তিন. কোন অমুসলমান মুসলমানের কাছ থেকে উশরী ভূমি খরিদ করে নিলে সে ভূমি খিরাজী হয়ে যায়। চার. কোন মুসলমান অমুসলমানের কাছ থেকে ভূমি খরিদ করলে সে ভূমি খিরাজীই থাকে, উশরী হয় না। বাংলাদেশের ভূমি প্রসঙ্গ কারো মতে বাংলাদেশের ভূমিকে এককভাবে উশরী বা খিরাজী কোনটাই বলা যাবে না। (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কতৃর্ক প্রকাশিত ফাতাওয়া ও মাসাইল চতুর্থ খণ্ড দ্রষ্টব্য)। আবার কারো মতে এ অঞ্চলের মুসলমানের মালিকানাধীন ভূমিকে সুনির্দিষ্ট প্রমাণ ব্যতিরেকে ঢালাওভাবে খিরাজী বলা যাবে না। (মাওলানা নিসার উদ্দীন রাহিমাহুল্লাহ প্রণীত তরিকুল ইসলাম, দ্বিতীয় খণ্ড ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামে যাকাত ব্যবস্থা দ্রষ্টব্য)। মূলতঃ এই মতানৈক্যের কারণ হলো এ অঞ্চলের ভূমি ব্যবস্থার ইতিহাসের অস্পষ্টতা এবং ১৭৫৭ সাল থেকে প্রায়

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।