ٕ
খাজনা ও উশর আমাদের দেশে সরকার কতৃর্ক ধার্যকৃত ভূমি কর বা খাজনা আদায়ের পরও উশর দিতে হবে। কেননা খাজনা নির্ধারণ করা হয় জমির মালিকানার ভিত্তিতে। জমি থেকে ফসল উৎপাদিত হোক বা না হোক জমির মালিক খাজনা দিতে বাধ্য থাকেন। পক্ষান্তরে উশর নির্ধারিত হয় ফসলের মালিকানার ভিত্তিতে। একজন কৃষক জমির মালিক না হয়েও যদি ফসলের মালিক হয় তবে উশর দিতে হবে। আবার জমির মালিক যদি কোন কারণে ফসলের মালিক না হয় তবে উশর দেয়া লাগবে না। এছাড়া খাজনা মুসলিম-অমুসলিম নির্বিশেষে জমির মালিকের উপর আরোপিত হয়, কিন্তু উশর কেবলমাত্র মুসলমানের জন্য নির্ধারিত। কারণ- উশর কোন ট্যাক্স নয় বরং এটা একটি ইবাদাত। আর ইবাদাত মুসলমানের জন্য খাস বা নির্ধারিত। খাজনার আয় সরকার কতৃর্ক যেকোনো খাতে ব্যয় করার এখতিয়ার রয়েছে, কিন্তু উশর নির্ধারিত খাত ছাড়া ব্যয় করা বৈধ নয়। ভূমির প্রকারভেদ ইসলামী শরীয়তের দৃষ্টিতে ভূমি দুই প্রকার। যথা- ক. উশরী ভূমি খ. খিরাজী ভূমি উশরী ভূমি হানাফি মাযহাব মতে ভূমি উশরী হওয়ার কারণ নিম্নরূপ- এক. কোন দেশ বা এলাকার মানুষ যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে তবে তাদের মালিকানাধীন ভূমি উশরী হয়ে যায়। দুই. মুসলমানগণ কোন দেশ জয় করার পর ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে অধিকৃত ভূমি মুসলমানগণের মধ্যে বণ্টন করে দিলে সেই ভূমি উশরী হয়ে যায়। উলেস্নখ্য যে, কোন ভূমি উশরী হয়ে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে পরবর্তী মুসলিম বংশধরের