মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

ٕ

মাথায় সে সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৯.২%। সেই সাথে চরম দারিদ্রের পরিমান ২১.৫% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০%। এমতাবস্থায় ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মানের লক্ষ্যে গরীব জনগণের কল্যাণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতকে সতর্কতার জন্য গুরুত্বের সাথে বিবেচনায় এনে উশর আদায়ে সচেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। উশর ব্যয়ের খাত অন্যান্য সম্পদের ন্যায় উশর যেহেতু ফসলের যাকাত তাই যাকাত ব্যয়ের নির্ধারিত খাতে উশরও ব্যয় করতে হবে; এর ব্যতিμম হলে উশর আদায় হবে না। উশর ও যাকাতের পার্থক্য উশর যদিও ফসলের যাকাত তবু অন্যান্য সম্পদের যাকাতের সাথে উশর এর কিছু পার্থক্য রয়েছে। যেমন- ক. যাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ এক বছর কাল ব্যক্তির মালিকানায় থাকা শর্ত, কিন্তু উশর এর ক্ষেত্রে এই শর্ত নেই। ফসল পাওয়ামাত্র উশর আদায় করতে হবে। খ. যাকাত ফরয হওয়ার জন্য সম্পদের মালিক সুস্থ মস্তিষ্ক ও বালিগ (প্রাপ্ত বয়স্ক) হওয়া শর্ত, কিন্তু উশর এর বেলায় ফসলের মালিক পাগল কিংবা নাবালিগ (অপ্রাপ্ত বয়স্ক) হলেও উশর আদায় করতে হবে। গ. যাকাতের বেলায় সম্পদের মালিক স্বাধীন হওয়া শর্ত কিন্তু উশর এর বেলায় এই শর্ত নেই।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।