ٕ
উশর ফরয হওয়ার শর্তাবলী উশর ফরয হওয়ার কয়েকটি শর্ত রয়েছে যথা- ক. ফসলের মালিক মুসলমান হওয়া খ. ভূমি উশরী হওয়া গ. ভূমি থেকে ফসল অর্জিত হওয়া ঘ. উৎপাদিত ফসল এমন হওয়া যা সচরাচর এ জাতীয় ভূমিতে উৎপাদন হয় এবং এর দ্বারা মানুষ উপকৃত হয়। উশর এর নিসাব হানাফী মাযহাবের ইমামগণের মধ্যে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ রাহিমাহুমাল্লাহর মতে উশর এর নিসাব বা পরিমাণ পাঁচ ওসাক (প্রচলিত মাপে ৯৪৮ কিলোগ্রাম)। অর্থাৎ, ফসল পাঁচ ওসাক বা ৯৪৮ কেজি হলে উশর আদায় করতে হবে। এর কম হলে লাগবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উশর সম্পর্কিত ব্যাপক অর্থপূর্ণ কুরআন শরীফের আয়াত- ومما اخرجنا لم من الارض এর আলোকে অভিমত ব্যক্ত করেছেন যে, উশর এর নির্ধারিত কোন নিসাব বা পরিমাণ নেই। অর্থাৎ, যে পরিমাণ ফসল উৎপাদন হোক না কেনো উশর আদায় করতে হবে। ফিকহের কিতাবাদীতে উশর এর নিসাবের ক্ষেত্রে ছাহেবাঈনের মতকেই প্রাধান্য দেয়া হয়েছে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতকে নতুন করে ভাবনায় আনা উচিত। যাকাত এবং উশর এর মূল লক্ষ্য হলো দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ। কৃষি প্রধান বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দারিদ্র সীমার নিচে বাস করে। "ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অব বাংলাদেশ ডেভেলপমেন্ট ১৯৯৪-৯৫" শীর্ষক সেমিনারে প্রদত্ত তথ্য মতে ১৯৮৫ সালে দেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা ছিলো ৪৩.৯%। এক দশকের