মাসআলায়ে উশর প্রেক্ষিত বাংলাদেশ
/ ২৬
📝 লেখা 📖 পিডিএফ

অন্য আয়াতে রয়েছে- ٌِ ياَُّهَا الَّذينَ آمَنوا أَنفِقوا مِن طَيِّباتِ ما كَسَتُم وَِمّا أَخرَجنا لَُم مِنَ الأَرض অর্থাৎ, হে মুমিনগণ! তোমরা যে সম্পদ উপার্জন করেছো এবং যা কিছু আমি তোমাদের জন্য ভূমি থেকে বের করেছি তা থেকে উত্তম অংশ (আল্লাহর রাহে) খরচ করো।১ উক্ত আয়াতেও বাধ্যতামূলক উশর আদয়ের নির্দেশ রয়েছে। এছাড়া উশর ব্যাপারে নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান হচ্ছে- عن عبد االله بن عمر رضي االله عنهما عن النبي صلى االله عليه وسلم قال فيما سقت اسماء والعيون او كان عثرا العشر وما سقى با لنضح نصف العشر )الجامع اصحيح للإمام البخاري كتاب ازوة অর্থাৎ, হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব জমিকে বৃষ্টি এবং নদীর পানি সিক্ত করে কিংবা স্বভাবতই সিক্ত থাকে সে জমি থেকে (উৎপাদিত ফসলের) উশর আদায় করতে হবে। আর যেসব জমি সেচের দ্বারা সিক্ত করা হয় তা থেকে উশর এর অর্ধেক আদায় করতে হবে।২ উলিস্নখিত আয়াতদ্বয় এবং হাদীসের আলোকে উশরী ভূমি থেকে উৎপাদিত ফসলের উশর আদায় করা ফরয প্রমাণিত হয়।

১ সূরা আল বাকারা ২৬৭ ২ সহীহ বুখারী, কিতাবুযযাকাত, হাদীস নং ১৪১২, দ্র. উক্ত হাদীস সহীহ বুখারী ছাড়াও হাদীসের সকল কিতাবে আছে।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।