উশর কী উশর এর শাব্দিক অর্থ এক দশমাংশ ( )। মুসলমানের মালিকানাধীন ভূমি থেকে উৎপাদিত ফসলের নির্ধারিত যাকাতকে শরীয়তের পরিভাষায় উশর বলা হয়। উশর এর শরয়ী বিধান উশর আদায় করা ফরয। সোনা রূপা বা অন্যান্য সম্পদের ন্যায় উশরী ভূমি থেকে উৎপাদিত ফসলেরও যাকাত দিতে হবে। অন্য সম্পদের যাকাত আদায়ের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর ব্যক্তির মালিকানাধীন থাকা শর্ত। কিন্তু ফসল এক বছর মালিকানাধীন থাকা শর্ত নয়। বরং যখন ফসল হস্তগত হবে তখনই উশর আদায় করতে হবে। এমনকি বছরে এক-দুই বা তিনবারও যদি ফসল উৎপাদন হয় প্রত্যেকবারই উশর দিতে হবে। উশর ফরয হওয়ার দলীল কুরআনে কারীমে আল্লাহ্ পাক ঘোষণা করেন- َِ كُلوا مِنَمَرِهِ إِذا أَثمَرَ وَآتوا حَقَّهُ يَومَ حَصادِه অর্থাৎ, তার ফসল উৎপাদিত হলে তা তোমরা খাও, আর ফসল কাটার দিনই তার হক আদায় করো।১ এই আয়াতে ফসল কাটার দিন তার হক আদায় করো বলে উশর আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস রাদিয়াল্লহু আনহু, হযরত তাউস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জাবির ইবনে যায়িদ রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ উক্ত আয়াতের হক শব্দটির ব্যাখ্যায় বলেন, এখানে হক বলতে যাকাতকে বুঝানো হয়েছে, যা আদায় করা ফরয। যেহেতু ফসলের যাকাত হচ্ছে উশর, তাই আয়াতের মর্মানুযায়ী উশর আদায় করা ফরয প্রমাণিত হয়।
ٌَََََََََََََََُُُِِِِِِِّّّّ
ٕ
১-১০
১ সূরা আল আন্আম, আয়াত ১৪১)